রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ।

মালয়েশিয়ায় অনুষ্ঠিত সেনা সম্মেলনে যোগ দিচ্ছেন বাংলাদেশ সেনাপ্রধান

ঢাকা জেলা স্টাফ রিপোর্টার:

সৈয়দ উসামা বিন শিহাব।

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে মালয়েশিয়া গেছেন। তিনি কুয়ালালামপুরে শুরু হওয়া ১৪তম ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।
এই আন্তর্জাতিক সম্মেলনে যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার যৌথ উদ্যোগে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের সেনাপ্রধানরা অংশ নিচ্ছেন। আঞ্চলিক নিরাপত্তা জোরদার, সামরিক সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এ সম্মেলনের প্রধান আলোচ্য বিষয়।
সফরকালে বাংলাদেশ সেনাপ্রধানের মালয়েশিয়া সেনাবাহিনীসহ অংশগ্রহণকারী বিভিন্ন দেশের সেনাপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে। এতে সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানায়, আন্তর্জাতিক মঞ্চে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং আঞ্চলিক সহযোগিতার পরিধি বাড়ানোর ক্ষেত্রে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা