সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ। ক্রীড়াই শক্তি- ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণপদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা’ বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দূর্গাপুরে সার জব্দের হিসাব নিয়ে সংবাদ প্রকাশের পর ইউএনওর সংবাদ সম্মেলন

নীলফামারী প্রেসক্লাবের পক্ষ্য থেকে সেরা তিনটি মন্ডপকে দেয়া হবে সম্মাননা, পূজা হচ্ছে ৮৪৭টি মন্ডপে

আশীষ বিশ্বাস

সিনিয়র স্টাব রিপোর্টার

 

নীলফামারীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে চারদিকে উৎসবের আমেজ বিরাজ করছে। জেলায় এবার মোট ৮৪৭টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে পূজা মণ্ডপসমূহের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র রায়-এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান।

সভায় জেলা পুলিশ, পূজা উদ্‌যাপন পরিষদ, বিভিন্ন উপজেলার পূজা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা অংশ নেন। জানা গেছে, প্রতিটি মণ্ডপে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরা স্থাপন ও টহল কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত হয়।

এসময় জেলা প্রশাসক বলেন— “শারদীয় দুর্গাপূজা শুধু ধর্মীয় নয়, এটি সামাজিক ও সাংস্কৃতিক উৎসবও। সব সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে পূজা উদ্‌যাপন নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে।”

সভায় নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম জানান, জেলার সেরা তিনটি পূজামণ্ডপকে প্রেসক্লাবের পক্ষ থেকে বিশেষ সম্মাননা দেওয়া হবে। এ উদ্যোগ পূজামণ্ডপগুলোকে আরও সৃজনশীল ও আকর্ষণীয়ভাবে সাজাতে অনুপ্রাণিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জেলায় সর্ববৃহৎ এ শারদীয় উৎসবকে ঘিরে সর্বস্তরের মানুষের মধ্যে এখন থেকে উৎসবের আমেজ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা