রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নেত্রকোনায় জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলা, মোটরসাইকেল ভাঙচুর; আহত ৩ চার দশক পরও প্রাসঙ্গিক কেন শহীদ জিয়া? বিএনপিকে শক্তিশালী করতে হবে’— ফরিদগঞ্জে জিয়ার শাহাদাতবার্ষিকীর সভায় হারুনুর রশিদ ঝিনাইদহের কালীগঞ্জে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইদহে এনসিপির মানববন্ধন, দুই নেতার মুক্তির দাবি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি ও ঐক্যের আহ্বান গাজীপুরে পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে অস্ত্রধারী গ্রেফতার সহ দুইটি বিদেশি পিস্তল উদ্ধার। কোরবানির পশুর চামড়ার বাজারে ধস: রাস্তা ও নদীর পাশে ফেলে রাখা হচ্ছে কোরবানির চামড়া সাতক্ষীরায় ঝড়ে গাছ ভেঙে শিশুর মৃত্যু মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: বাস্তবে কতটা কার্যকর?

আমতলীতে জামায়াতে ইসলামী’র জনসংযোগ কর্মসূচি বরগুনা-১ আসনের প্রার্থী অধ্যাপক মহিবুল্লাহ হারুনের উপস্থিতি

স্টাফ রিপোর্টার্সঃ মোঃ নেছার উদ্দিন
বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার সম্মানিত আমির ও বরগুনা-১ আসনের কান্ডারী অধ্যাপক মহিবুল্লাহ হারুন আমতলীর মহিষকাটা বাজারে ব্যাপক জনসংযোগ কর্মসূচি পরিচালনা করেছেন। এ সময় তিনি বাজারের ব্যবসায়ী, কৃষক, শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের মতামত গ্রহণ করেন।
জনসংযোগে তার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমতলী উপজেলা শাখার আমির অধ্যাপক মাওলানা ইলিয়াস হোসাইন, উপজেলা সেক্রেটারি মোঃ মোফাজ্জল হোসেন, উপজেলা নায়েবে আমির নাজমুল হোসাইন, বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন আমতলী উপজেলা শাখার সভাপতি মির খায়রুল ইসলাম, কুকুয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী শাখার সভাপতি মাওলানা মোঃ আখতার হোসাইন, সহ-সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
কর্মসূচিতে বক্তারা বলেন, “দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং একটি কল্যাণমুখী সমাজ গড়ে তোলার সংগ্রামে জামায়াতে ইসলামী অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা ও গণতন্ত্রকে সুসংহত করা আমাদের অন্যতম অঙ্গীকার।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা