মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধলীগৌরনগরবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান মাকসুদুর রহমান হাং পদুয়া গরু বাজারে ‘খুঁটি বাণিজ্য’। মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে মানবিক সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ডা. সোহেল কবির বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির পথচলা শুরু ঝিনাইদহে হ.ত্যা মা.ম.লার আ.সা.মি জামায়াত নেতা ড. মনোয়ার হোসেনসহ ৫ জনকে কা.রা.মু.ক্ত দেওয়া হয়েছে, দীর্ঘদিনের জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি চায় পৌর শহরের ৫টি এলাকার পানিবন্দী হাজার হাজার মানুষ৷ এনসিপি নেতা তারেখ রেজা সংবাদ সম্মেলনের আগেই গ্রেফতার হলেন ঝিনাইদহ থেকে। সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আওয়ামী লীগের মিছিল থেকে নেতা কর্মী আটক করতে ব্যর্থ পুলিশ, টার্গেট মেলাতে পথচারী ধরে সন্ত্রাস বিরোধী আইনে মামলা। কোটচাঁদপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

ভোলায় জলসিড়ি সাহিত্য আসরের চতুর্থ আড্ডা অনুষ্ঠিত ।

নিজস্ব প্রতিবেদক #

দ্বীপজেলার লেখক সাহিত্যিকদের প্রাণবন্ত উপস্থিতিতে ভোলা জেলা সরকারি গণগ্রন্হাগার মিলনায়তনে জলসিঁড়ি সাহিত্য আসরের নিয়মিত মাসিক সাহিত্য আড্ডার চতুর্থ পর্ব অনুষ্ঠিত হয়েছে ।

১৩ সেপ্টেম্বর ২০২৫ শনিবার বিকেল ৪ টায়, জলসিঁড়ি সাহিত্য আসরের আহবায়ক শিশুসাহিত্যিক কবি শাহাবুদ্দিন শামীম এর সভাপতিত্বে, জাতীয় কবিতা পরিষদ ভোলার সাধারণ সম্পাদক প্রভাষক কবি রিপন শান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সাহিত্য আড্ডায়- প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভোলা জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস রচয়িতা বিশিষ্ট কথাসাহিত্যিক কালাম ফয়েজী । প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- ভোলা জেলার ইতিহাস রচয়িতা ও দৈনিক আজকের ভোলা সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন। স্বাগত বক্তব্য রাখেন- ভোলা জেলা সরকারি গণগ্হাগারের সহকারী পরিচালক মোঃ সবুজ খান । বক্তব্য রাখেন- জলসিঁড়ি সাহিত্য আসরের সদস্য সচিব কবি মহিউদ্দিন মহিন, সংগঠক কবি নীহার মোশাররফ, কথাসাহিত্যিক সাধন চন্দ্র বসাক, কবি আল মনির, প্রথম আলো বন্ধুসভা ভোলার সভাপতি বাহাউদ্দিন বাহার প্রমুখ। ‘রাজা ইলিশ’ শীর্ষক মোহনীয় ছোটগল্প পাঠ করেন- দৈনিক প্রথম আলোর ভোলা জেলা প্রতিনিধি গল্পকার নেয়ামত উল্যাহ । কবিতা পাঠ করেন- কবি মোঃ জুলফিকার আলী, কবি বিলকিস জাহান মুনমুন, কবি শাহনাজ পারুল, কবি কামরুন্নাহার প্রমুখ। আবৃত্তি পরিবেশন করেন – আবৃত্তিশিল্পী নেয়ামত উল্যাহ, বাহাউদ্দি বাহার এবং সাহারা শারমিন ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা