রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের গভীর শোক, সুষ্ঠু তদন্ত ও দোষীদের জবাবদিহির দাবি

অবশেষে আট মাস পর গলাচিপায় বিচারক নিয়োগ, স্বস্তিতে সাধারন মানুষ

খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পটুয়াখালীর গলাচিপা উপজেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চৌকি আদালতে বিচারক নিয়োগ দেওয়া হয়েছে।

গত বছরের ২৫ ডিসেম্বর গলাচিপার দায়িত্বপ্রাপ্ত বিচারক বদলি হওয়ার পর টানা আট মাস ধরে এ আদালতে কোনো বিচারক নিয়োগ দেওয়া হয়নি। ফলে গলাচিপা ও পাশ্ববর্তী রাঙ্গাবালী উপজেলার সাধারণ বিচারপ্রার্থী মানুষকে নানা ভোগান্তির শিকার হতে হয়। বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা, টেলিভিশন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক প্রতিবেদন প্রকাশিত হয়।

অবশেষে গত ২৫ আগস্ট আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ, বিচার শাখা-১ এর উপ-সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গলাচিপায় নতুন বিচারক নিয়োগের ঘোষণা আসে। নিয়োগপ্রাপ্ত বিচারক হলেন আবদুল্লাহ আল মামুন, যিনি বর্তমানে খুলনায় সহকারী জজ হিসেবে দায়িত্ব পালন করছেন।

আদালত সূত্রে জানা গেছে, তিনি খুব শিগগিরই নতুন কর্মস্থলে যোগদান করবেন।
বিচারক নিয়োগের খবর ছড়িয়ে পড়লে গলাচিপা অঞ্চলের সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আনন্দের সৃষ্টি হয়।

এ বিষয়ে গলাচিপা উপজেলা আইনজীবী সমিতির প্রতিনিধি ও সিনিয়র আইনজীবী মো. মোকলেছুর রহমান বলেন, “দীর্ঘ আট মাস ধরে সাধারণ মানুষকে ন্যায়বিচার পেতে দূরদূরান্তে ছুটতে হয়েছে। অবশেষে নতুন বিচারক নিয়োগ হওয়ায় আমরা অত্যন্ত স্বস্তি অনুভব করছি। আশা করি নতুন বিচারকের যোগদানে বিচার প্রার্থীরা দ্রুত ও ন্যায়সংগত বিচার পাবেন।”
সাধারণ মানুষের আশা, এই নিয়োগের মাধ্যমে ভোগান্তির অবসান ঘটবে এবং বিচারপ্রক্রিয়া হবে আরও সহজ ও গতিশীল।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা