রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার ঘোষণা আমিনুল হকের ১৭ বছরে ফ্যাসিসরা আমাদের ৭’শ সহযোদ্ধাকে গুম করেছে –আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

নাটোর চিনিকলে দুর্ধর্ষ ডাকাতি, প্রায় ১ কোটি টাকার মালামাল লুট।

মোঃ রাসেল ব্যুরো প্রধান নাটোর :

নাটোর চিনিকলে রবিবার  (৩ আগস্ট)  রাত ১.৩০ ঘটিকা হতে ভোর ৪.৩০ ঘটিকা পর্যন্ত  সংঘবদ্ধ ডাকাত দল প্রায় ৯০ লাখ টাকার মূল্যবান যন্ত্রাংশ লুট করে নেয়।

ডাকাতদল বৃষ্টির সুযোগে মিলের বয়লার সেকশনে প্রবেশ করে তারা ১২ জন নিরাপত্তা প্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এরপর পিতলের ওয়েল্ডিং ক্যাবল, ব্রাশ শ্যাফট, পাম্প ইম্পেলার, স্ক্রিন্ড জুস পাম্পসহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ লুট করে পালায়।

ঘটনার পর নিরাপত্তা গাফিলতির অভিযোগে নিরাপত্তা হাবিলদার বদরুদ্দীন বেগ ও প্রহরী সাব্বির আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে পাঁচ সদস্যের তদন্ত কমিটি, যার প্রধান কৃষি বিভাগের মহাব্যবস্থাপক ফেরদৌসুল আলম।

নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, “চিনিকল কর্তৃপক্ষ থানায় মামলা দায়ের করেছে। ইতোমধ্যে আটজন নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে আমাদের একাধিক টিম মাঠে কাজ করছে। দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা