বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল টেকনাফের হোয়াইক্যং লম্বাবিলে পায়রা সার্ভিস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২ সিলেট জেলা প্রশাসক মো: সারওয়ার আলম এর বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে জাতীয় গণমাধ্যম কমিশনের মানববন্ধন অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, আটক ৬ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে ইলিয়াস কোবরা জাতীয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবলে কৃতিত্ব, প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেল মঙ্গলসিকদার খেলাঘরের মাসুম চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সদস্য নির্বাচিত হলেন হারুয়ালছড়ির আকিব আসামী আবু তাহেরের ফাঁ,সির আ,দেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা, গাইবান্ধাসহ সারাদেশে মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কেন্দ্রীয় শহীদ মিনার ঝিনাইদহ, নলডাঙ্গায় বৃক্ষরোপণ, কৃষি উপকরণ ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়ক সামগ্রী বিতরন

ময়মনসিংহ মহানগর তাঁতী দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মোঃ বাবুল স্টাফ রিপোর্টার

 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ছবি অবমাননা এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আপত্তিকর ও কটূক্তিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে জাতীয়তাবাদী মহানগর তাঁতীদল রবিবার বিকেল ৪ টায় শহরে বিক্ষোভ মিছিল করছে ।

তাঁতীদল ময়মনসিংহ মহানগর তাঁতী দল কর্তৃক আয়োজিত ২০ জুলাই বিকেল ৪ টায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি ময়মনসিংহ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ময়মনসিংহ নহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম,ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন আহমেদ ।সভাপতিত্ব করেন ময়মনসিংহ মহানগর তাঁতীদলের আহ্বায়ক ডাক্তার জাহাঙ্গীর আলম।অনুষ্ঠান সঞ্চালনা করেন ময়মনসিংহ মহানগর তাঁতী দলের সদস্য সচিব আনোয়ার পারভেজ।

এসময় বক্তারা বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম স্থপতি। তাঁর বিরুদ্ধে অপমানজনক বক্তব্য জাতির গৌরবকে ছোট করার শামিল।” বক্তারা আরও বলেন, “তারেক রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। তাঁর বিরুদ্ধে মিথ্যাচার ও অপমানের জবাব গণআন্দোলনের মাধ্যমেই দেওয়া হবে ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা