শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গায় “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মোটরসাইকেল তল্লাশিতে ৮.৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার, আটক। সিলেটের জৈন্তাপুরে যুবদল নেতা পরিচয়ে ‘ব্রয়লার সেলিম সিন্ডিকেটের দাপটের অভিযোগ ’ ভারতীয় পুশইন বন্ধের দাবিতে সাতক্ষীরা সীমান্তে বিক্ষোভ আটঘরিয়ায় উপজেলা পর্যায়ে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত স্থায়ী নিয়োগসহ ছয় দফা দাবিতে রাজশাহীতে দৈনিক ভিত্তিক ও মাষ্টাররোল কর্মচারীদের বিভাগীয় সমাবেশ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ০৯টি মোবাইল ফোন এবং ০১টি মোটরসাইকেল একজন আসামি আটক। ঝিনাইদহের নতুন পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, সিরাজগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সুপারের ব্যক্তিক্রমী উদ্যোগ। GAP প্রটোকল ভ্যালিডেশন বিষয়ে ফোকাস গ্রুপ ডিসকাশন অনুষ্ঠিত

নবীনগরে জামায়াতে ইসলামীর পি.আর পদ্ধতি বিষয়ক গোল টেবিল বৈঠক

সিনিয়র স্টাফ রিপোর্টার হেবজুল বাহার,

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন ও প্রকৃত জনমত কার্যকর করতে চাই এই শ্লোগানে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকালে স্থানীয় সৈনিক হোটেলে জাতীয় নির্বাচনে পি আর পদ্ধতি বিষয়ক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে মনোনীত প্রার্থী এডভোকেট আব্দুল বাতেন।
আরো বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম খোকন, উপজেলা এনসিপির মুখ্য আহ্বায়ক আলমগীর হোসেন, ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা জসিম উদ্দিন সরকার, পৌর জামায়াতের আমীর আব্দুল হালিম, সেক্রেটারি সাইফুল ইসলাম বাশার , জেলা জামায়াতের আইনজীবী ফোরামের সেক্রেটারি অ্যাডভোকেট শেখ মকবুল হোসেনসহ আরো অনেকে।
বক্তারা বলেন, সকল দুর্নীতি দূর করতে হলে পি আর পদ্ধতির দরকার ।পি আর পদ্ধতি ছাড়া এদেশে দুর্নীতি দূর করা যাবে না। সকল কিছুর র্উধ্বে ওঠে পি আর পদ্ধতি বাস্তবায়নের মধ্য দিয়ে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন আমরাও চাই কিন্তু জুলাই ঘোষণাপত্র আইনি স্বীকৃতি ছাড়া জাতীয় নির্বাচন ফলপ্রসূ হবে না। প্রকৃত ভোটারদের মূল্যায়ন করতে হলে পি আর পদ্ধতি বাস্তবায়ন খুবই জরুরি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা