বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমোহনে স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর শুভ উদ্বোধন যশোরে মাদ্রাসা শিক্ষকদের ২১ দিনব্যাপী ‘হাদিস শরিফ’ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান মাদ্রাসা শিক্ষকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বারোপ কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অগ্রাধিকার দেওয়া হবে: চীফ হুইপ নূরুল ইসলাম মনি প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত চট্টগ্রাম: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে ঘোড়শাল ইউনিয়নে বিএনপি প্রার্থী ইসহাক আলী মোল্লার সমর্থনে উঠান বৈঠক ও জনসভা, সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ # চুয়াডাঙ্গার বাজদিয়া গ্রামে শারদীয় দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ উখিয়ার হুমায়ুন হত্যা মামলার ২ নম্বর আসামি মরিচ্যায় গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা শামসুল কবির খানের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে গুরুতর অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি ঝিনাইদহে আসক-এর ৩১ সদস্যের নতুন কমিটি গঠন,

৪০ বছর পর জামায়াত নেতার হাতধরে ১০ হাজার মানুষের ভোগান্তির অবসানের বার্তা।

মোঃ দিদারুল ইসলাম

দাউদকান্দি উপজেলা প্রতিনিধি –

কুমিল্লা ,দাউদকান্দি উপজেলার,মারুকা ইউনিয়নের চক্রতলা থেকে চশই উচ্চ বিদ্যালয় পর্যন্ত ,প্রধান সড়ক ,এবং ধনেশ্বর থেকে গবরখোলা পর্যন্ত প্রধান সড়ক ,একটি অত্যন্ত জনবহুল সড়ক। সড়ক দুটি দিয়ে প্রতিদিন ৮ থেকে ১০ হাজার মানুষ প্রতিদিন চলাচল করে। স্বাধীনতার পর সাবেক চেয়ারম্যান মোঃ সামছুল হক সওদাগর সড়ক দুটিকে মাটির সড়ক বেঁধে দেন। এর পর ৪০ বছর গতো হলেও হয়নি সামান্য পরিমাণ সংস্কার। যে কারনে একটু বৃষ্টি হলেই সড়ক দুটি মানুষ চলাচলে সম্পুর্ন ভাবে অনুপযোগী হয়ে পরে। বিগত সময়ে ক্ষমতার পালাবদল হলেও কোন দলের সরকার একটুও কর্ণপাত করে নি অত্র এলাকার মানুষের দুর্দশা ও ভোগান্তির দূর করার ন্যায় । এই সড়ক দুটি নিয়ে যখন অত্র এলাকার অধিবাসীদের চরম দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, ঠিক তখনই সুখবরের বার্তা নিয়ে হাজির হলেন , কুমিল্লা উত্তর জেলার, শ্রমিক কল্যাণের সেক্রেটারি এবং চশই উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, জনাব মোঃ মাওলানা মোশারফ হোসেন। তিনি বলেন গতো একবছর যাবত এই সড়ক দুটির কাগজপত্র নিয়ে বিভিন্ন দপ্তরে যাওয়া আশা করি যা কাউকেই জানানো হয়নি, অবশেষে আল্লাহর অশেষ রহমতে সড়ক দুটির বরাদ্দ পাশ করতে পেরেছি। এ সময় তার কাছে জানতে চাওয়া হয় এই কাজের সাথে আর কে কে সম্পৃক্ত ছিল, তিনি বলেন মারুকা ইউনিয়ন বিএনপির সভাপতি, জাহাঙ্গীর আলম মিয়াজী, মোঃ শাহ আলম বিচ্চি, বিশিষ্ট ব্যাংকার, মোঃ সোহেল মিয়াজী , পালপাড়া ওয়ার্ডের জামায়াতের,সভাপতি, মোহাম্মদ ইয়াকুব, এবং দাউদকান্দি উপজেলার যুব বিভাগের সহ-সভাপতি, মোঃ ইসমাইল হোসেন তালুকদার ও আমাকে সহযোগিতা করেছেন। এ সময় মাওলানা মোশাররফ হোসেন আরোও বলেন, দুটি সড়কের আওতাভুক্ত সকল অধিবাসীদের সার্বিক সহযোগিতা চাচ্ছি যাতে করে খুব ভালোভাবে আল্লাহর অশেষ রহমতে সড়ক দুটির কাজ সম্পন্ন করতে পারি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা