বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গায় তরুণীর রহস্যজনক মৃত্যু: নতুন বাসা থেকে উদ্ধার, পাশে অস্থির দুই পোষা বিড়াল দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের জাগরণ, আটঘরিয়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত * উখিয়া কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় কেটে রাস্তা নির্মাণ ও স্থায়ী বসতি, স্থানীয়দের উদ্যোগ, ভবিষ্যৎ নিয়ে শষ্কা * মান্দায় গভীর রাতে তেল চুরির সিন্ডিকেটে ৬২০০ লিটার ডিজেলসহ লরি জব্দ ও আটক ২ প্রবাসীদের কষ্ট লাঘবে অনলাইন গণশুনানি একটি মাইলফলক: ডিসি জাহিদ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত পরিবেশ ধ্বংসের মহোৎসব: তারাগঞ্জে সেই অবৈধ ‘ফুয়েল টেক’ বন্ধ ও জরিমানা চুয়াডাঙ্গা মুমতাহেনা অহনা নামের এক তরুণীর মরদেহ উদ্ধার সাতক্ষীরায় অপরিপক্ক ৯ হাজার কেজি আম জব্দের পর ধ্বংস গলাচিপার তিন ইউনিয়নে স্বপদে ফিরলেন নির্বাচিত চেয়ারম্যানরা

৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান কবির

মোঃ শাকিল খান রাজু সিনিয়র স্টাফ রিপোর্টার

ভোলার মনপুরা উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মিজানুর রহমান কবির পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নের সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক লিখিত শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত আনন্দ ও খুশির বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের জীবনে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। আমি উত্তর সাকুচিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করছি। মহান আল্লাহ যেন আমাদের সকলের জীবনে রহমত, বরকত ও নাজাত দান করেন। তিনি আরও বলেন, ঈদের এই আনন্দঘন মুহূর্ত আমাদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই হোক আমাদের ঈদের প্রকৃত আনন্দ। চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান কবির উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে উত্তর সাকুচিয়া ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন এবং আগামীতেও জনগণের সেবা করার প্রত্যয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন। নির্বাচিত হলে তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং একটি আধুনিক ও বাসযোগ্য ইউনিয়ন গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, আমি সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে থাকতে চাই। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদের মূল্যবান ভোট ও দোয়া কামনা করছি, যাতে আমি আপনাদের সেবা করার সুযোগ পাই। এদিকে, তার এই ঈদ শুভেচ্ছা বার্তা ইতোমধ্যে উত্তর সাকুচিয়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। স্থানীয়রা তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং আগামীর জন্য শুভকামনা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা