সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। উখিয়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা গ্রেপ্তার র‌্যাব-১৫-এর অভিযানে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা এক সাজাপ্রাপ্ত আসামি আটক

১৩ পেরিয়ে ১৪ তে পদার্পণ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম।

মোঃ জান্নাত হুসাইন (রনি)

স্টাফ রিপোর্টার গাজীপুর।

সাংবাদিকদের প্রাণের সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ ১৩ পেরিয়ে ১৪ তে পদার্পণ উপলক্ষে কেন্দ্রীয় কমিটির নির্দেশে সারা বাংলাদেশে ১৪ তে পদার্পণ উপলক্ষে আনন্দ উৎসবের আয়োজন করেন গাজীপুরের শ্রীপুর উপজেলা কমিটি।

বাংলাদেশের গণমাধ্যমে তৃণমূলের সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় এক নিরলস প্রচেষ্টা ও সংগ্রামের নাম বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। ১৫ জুলাই মঙ্গলবার বিকেল ৫ ঘটিকায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শ্রীপুর উপজেলা কমিটির সভাপতি আব্দুল বাতেন বাচ্চুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আল আমিনের সঞ্চালনায় এক জাঁকজমক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনটি গৌরবের সঙ্গে ১৩ বছর পার করে ১৪ বছরে পা রাখতে যাচ্ছে। এ উপলক্ষে সারা দেশে মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে সংগঠনটি।

২০১৩ সালের এই দিনে গঠিত বিএমএসএফ আজ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে জেলা-উপজেলা ও বিভাগীয় শহর পেরিয়ে দেশের বাইরেও সাংবাদিকদের সর্ববৃহৎ প্রতিনিধিত্বকারী সংগঠনে পরিণত হয়েছে।

দীর্ঘ এ পথচলায় সংগঠনটি সাংবাদিকদের কণ্ঠস্বরকে আরো শক্তিশালী, সংগঠিত ও সচেতন করে তুলেছে।

মফস্বল সাংবাদিকদের জন্য এক যুগের বেশি সময় ধরে চলা উন্নয়নমূলক অগ্রযাত্রা : বাংলাদেশে সাংবাদিকতার মাঠ পর্যায়ে কাজ করেন এমন বিপুলসংখ্যক সংবাদকর্মী, যারা দীর্ঘদিন ধরে অবহেলা, হয়রানি, নিরাপত্তাহীনতা ও স্বীকৃতির সংকটে ভুগেছেন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সব সময়ই সাংবাদিকদের নির্যাতন নিপীড়নের জন্য সংগঠনের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর দিনরাত নিরলস ভাবে কাজ করে আসছেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও শ্রীপুর উপজেলা কমিটির সভাপতি আব্দুল বাতেন বাচ্চু, শ্রীপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার, সাংগঠনিক সম্পাদক আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার জুয়েল গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মোমেন আকন্দ,ধর্ম বিষয়ক সম্পাদক জান্নাত হোসেন (রনি) ধর্ম বিষয়ক সম্পাদক মহসিন মিয়া শাহীন, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, কার্যনির্বাহী সদস্য মোজাম্মেল সরকার,দপ্তর সম্পাদক রিপন আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, সদস্য মাহাবুবুল আলম, দৈনিক অগ্নি শিখার পত্রিকার জেলা প্রতিনিধি সাদিকুর রহমান, রিপোর্টার্স বাংলা টিভির স্টাফ রিপোর্টার মোস্তাক আলম।

এই সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন প্রাণের সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ১৩ পেরিয়ে ১৪ পদার্পণ করেছে। বিগত দিনে যেখানেই সাংবাদিক নির্যাতন হয়েছে সেখানেই প্রতিবাদের ঝড় তুলেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। সারা বাংলাদেশে সাংবাদিকদের ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে দিনরাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছে এই সংগঠনের প্রতিষ্ঠাতা আহমেদ আবু জাফর। আহমেদ আবু জাফর মহোদয়ের দীর্ঘায়ু কামনা করে ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ১৪ তে পদার্পণ সফল ও সার্থকতা কামনা করে দোয়া ও কেক কেটে মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা