অতুল সরকার, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিদ্যুতের পরিবর্তে সৌরশক্তি চালিত সেচ সিস্টেমের মাধ্যমে গড়াই নদীর পানি ব্যবহার করে, উৎপাদিত ফসলের মাঠ প্রদর্শনী দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে বালিয়াকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে নারুয়া ইউনিয়নের সোনাকান্দর পশ্চিমপাড়া এলাকায় এ মাঠ প্রদর্শনী দিবস অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মৃণাল কান্তি বিশ্বাস ও নারুয়া ইউনিয়ন ক্লাইমেট স্মার্ট প্রকল্পের সভাপতি জনাব আলি সহ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম জানান, ২০২৫-২৬ অর্থ বছরে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার ওন্ড ওয়াটার ম্যানেজমেন্ট (সিএসএডব্লিইএম) (ডিএই পার্ট) শীর্ষক প্রকল্পের আওতায় বাস্তবায়িত সৌর প্যানেল সিস্টেমের মাধ্যমে বিদ্যুৎ ও জালানি তেলের ব্যবহার ছাড়াই ফসলি জমিতে সেচের ব্যবস্থা করা হয়েছে। এতে করে এই অঞ্চলের কয়েক’শ একর জমিতে সেচ ব্যবস্থা চালু রয়েছে। ইতোমধ্যে পাট ও পেঁয়াজ চাষে কৃষকরা উপকৃত হয়েছে। আগামীতে এই প্রকল্প আরও বাড়ানো হবে।