রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ মিরপুর প্রেস ক্লাবে অ্যাপোলোর বিরুদ্ধে মুকুল আমিনের সংবাদ সম্মেলন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ছানু সম্পাদক হারিছ সাংগঠনিক সম্পাদক কামাল আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক অনুষ্ঠিত সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় মিরপুরের ইব্রাহিমপুরে রাজউকের অনুমোদন ছাড়াই চারতলা ভবন নির্মাণের অভিযোগ নেই পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা, সেপটিক ট্যাংক ও অনুমোদিত নকশা—নির্মাণকাজ ঘিরে স্থানীয়দের আতঙ্ক মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক

সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জে খেলাফত মজলিসের প্রার্থী শাহজাহান শিবলীর ব্যাপক গণসংযোগ ও পথসভা সম্পন্ন

সানাউল্লাহর প্রতিবেদনে বিস্তারিত

বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ আসনের প্রার্থী মাওলানা মুহাঃ শাহজাহান শিবলীর নেতৃত্বে বুধবার (২৬ নভেম্বর) বিকাল তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত উচ্ছ্বসিত পরিবেশে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়।

তালতলা বাজার থেকে মহজমপুর বাজার পর্যন্ত শোভাযাত্রায় দলীয় নেতাকর্মীরা রিক্সা মার্কা প্রতীকের পক্ষে এলাকাবাসীর দোরগোড়ায় গিয়ে ভোটারদের হাতে লিফলেট তুলে দেন এবং দলের বার্তা পৌঁছে দেন। পুরো এলাকাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

পথসভায় মাওলানা শাহজাহান শিবলী বলেন,
“সোনারগাঁকে উন্নয়নমুখী, শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক এলাকায় গড়ে তুলতে আলেম সমাজের সৎ নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে আমার অবস্থান স্পষ্ট ও দৃঢ়। শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।”

শাহজাহান শিবলী সমাজসেবামূলক কর্মকাণ্ড, ন্যায়পরায়ণতা ও মানুষের প্রতি আন্তরিক আচরণের জন্য এলাকায় সুপরিচিত। দীর্ঘদিন ধরে তিনি শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তাঁর সহজ-সাবলীল নেতৃত্ব, কর্মীদের প্রতি সদাচরণ এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে অঙ্গীকার তাকে এলাকাবাসীর কাছে একজন নির্ভরযোগ্য নেতৃত্বে পরিণত করেছে।

গণসংযোগে আরও উপস্থিত ছিলেন—
মাওলানা ফজলুল হক রহমানি, সাংগঠনিক সচিব, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা
মাওলানা আবিদ হোসাইন, সভাপতি, জামপুর ইউনিয়ন খেলাফত মজলিস
মাওলানা সাইদুর রহমান সাইফি
মাওলানা নুরুল হুদা ফয়জী
মাওলানা আবুল হাসনাত
মাওলানা হযরত আলী
সহ আরও নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ জানান, সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জে শান্তি, ন্যায় ও মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জনসম্পৃক্ততা দিন দিন বাড়ছে এবং জনগণ খেলাফত মজলিসের প্রার্থীর প্রতি আস্থা প্রকাশ করছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা