বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরপুর এভিনিউ-৫ এলাকায় সরকারি জায়গায় নির্মিত ভবন উচ্ছেদ বাড়ির মালিকদের দাবি—ক্রয়কৃত সম্পত্তিতে নির্মাণ করা হয়েছিল ভবন ৬৪ জেলার সাংবাদিকদের মিলন মেলায়, দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিক সুরক্ষা আইনসহ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ।

সোনারগাঁয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

সোনারগাঁ প্রতিনিধি মুহাঃ সানাউল্লাহ বেপারী,

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিয়ের প্রলোভনে এক নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি রুবেল মিয়া (৩৮) কে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে জামালপুর জেলার সরিষাবাড়ী থানার পোগলদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র‍্যাব-১১ ও র‍্যাব-১৪ এর যৌথ টিমের এই অভিযানের তথ্য বুধবার দুপুরে র‍্যাব-১১ এর সিনিয়র এএসপি গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়। গ্রেফতারকৃত রুবেল মিয়ার বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও পৌরসভার ষোলপাড়া গ্রামে।

র‍্যাব জানায়, নির্যাতিতার স্বামী ২০০৮ সালে মারা যান। ২০২২ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে রুবেল মিয়ার সঙ্গে তার পরিচয় হয় এবং তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। রুবেল বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে নারীটির কাছ থেকে প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা নেন এবং একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

ঘটনার ধারাবাহিকতায় ১২ অক্টোবর রাতে নিজের শয়নকক্ষে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করে রুবেল মিয়া। পরদিন রাতে আবারও ফিরে এসে হুমকি দেন। ১৩ অক্টোবর সকালে স্থানীয়রা নারীটিকে উদ্ধার করেন।

মামলার পরপরই র‍্যাব গোয়েন্দা তৎপরতা জোরদার করে এবং মাত্র ২৪ ঘণ্টার মধ্যে জামালপুরের সরিষাবাড়ী এলাকা থেকে রুবেল মিয়াকে গ্রেফতার করে। তিনি বর্তমানে জামালপুর সদর থানায় রয়েছেন এবং ১৫ অক্টোবর সন্ধ্যায় সোনারগাঁ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তরিত করেন ।

ঘটনা নিশ্চিত করে সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত রাশেদুল হাসান বলেন, রুবেল মিয়া গ্রেফতারে মামলা দ্রুত অগ্রগতিতে এসেছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে সব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা