বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সততা ও আদর্শের প্রতীক ‘বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব’: নেতৃত্বে কেন্দ্রীয় সভাপতি খান সেলিম রহমান ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহিদুল হাসান সরকার ধলীগৌরনগর দাখিল মাদ্রাসায় সরকারি পাঠ্যবই সরিয়ে বিক্রির অভিযোগ, এলাকাজুড়ে তোলপাড় আকবরশাহ থানার বিশেষ অভিযানে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার। জাহিদ ইকবাল জাহাঙ্গীরের কলমে ‘মতলবী’—সমাজবাস্তবতার অনন্য কাব্যচিত্র আলোচনা সমালোচনা, নিন্দা আর অসুস্থতাকে জয় করে মানুষের অধিকারের লড়াইয়ে অদম্য শারমিন আরা দূর্গাপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে, আলোচনা সভা মনপুরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মসজিদের ৪-৫ লাখ টাকার ক্ষতি, সহায়তার আবেদন আটঘরিয়ায় বীর মুক্তিযোদ্ধাদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত  গোমস্তাপুরে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন নেত্রকোনায় প্রবাসীর সম্পত্তি দখলের পাঁয়তারা! জাল দলিলের অভিযোগ

সোনাকাটায় শিশুহত্যা: পূর্বের খুনির হাতে একই পরিবারের আরেক মৃত্যু

রিপোর্টার :এইচ এম রবিউল ইসলাম

বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ঈদুপাড়া গ্রামে নৃশংসভাবে খুন হয়েছে তান্নু (৬) নামের এক শিশুকন্যা। নিহত তান্নু স্থানীয় দুলাল খানের মেয়ে ও নার্সারি শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে চাচা হাবিব খান (২৫) রেইনট্রি গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত করে মুমূর্ষ অবস্থায় তালতলী হাসপাতাল নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হাসপাতালে যাওয়ার পথে মারা যায় সিসিটি । অভিযুক্ত হাবিব খান নিহত তান্নুর বাবা দুলাল খানের ছোট ভাই মান্নান খানের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৭ ডিসেম্বর একই পরিবারের আরেক ভয়াবহ হত্যাকাণ্ডের দায়েও অভিযুক্ত ছিল হাবিব খান। সে সময় দুলাল খানের প্রথম স্ত্রী তানিয়াকে জবাই করে হত্যা করে সে। দীর্ঘ ৭ বছর কারাভোগ শেষে মুক্তি পেয়ে সম্প্রতি এলাকায় দিনমজুরের কাজ শুরু করে হাবিব।

দুলাল খান বলেন, ১০ বছর আগে আমার স্ত্রীকে জবাই করে হত্যা করেছিল সে। আজ আমার একমাত্র কন্যা সন্তানকেও মেরে ফেলল। আমি ওর ফাঁসি চাই।

এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।

তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহজালাল বলেন,
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। অভিযুক্ত হাবিব খানকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা

মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।