শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের গভীর শোক, সুষ্ঠু তদন্ত ও দোষীদের জবাবদিহির দাবি

সুন্দরগঞ্জে তিস্তা নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মোঃ আতাউর রহমান মুকুল, সিনিয়র স্টাফ রিপোর্টার:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা নদীর তীর থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে সুন্দরগঞ্জ থানা পুলিশ।
আজ রবিবার (২০ জুলাই) বিকেলে উপজেলার হরিপুর ইউনিয়নের চর চরিতাবাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তির আনুমানিক বয়স ৬০ থেকে ৬৫ বছর বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে স্থানীয় এক ব্যক্তি নদীর তীরে মরদেহটি ভেসে থাকতে দেখে বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানান। পরে চেয়ারম্যান সুন্দরগঞ্জ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল সম্পন্ন করে।
পুলিশ জানায়, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ বলেন, “মরদেহটি তিস্তা নদীর উজান থেকে ভেসে এসেছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে আমরা মনে করছি, নদী পারাপারের সময় ওই ব্যক্তি পানিতে ডুবে মারা গেছেন এবং স্রোতের টানে মরদেহটি এখানে এসে ভেসে উঠেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য থানায় রাখা হয়েছে।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে। কেউ যদি মরদেহটির পরিচয় শনাক্ত করতে পারেন, তাহলে অনতিবিলম্বে সুন্দরগঞ্জ থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা