সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ।

সুন্দরগঞ্জে এমপি মাজেদুর রহমানের ঐচ্ছিক তহবিলের ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা বিতরণ

মোঃ আতাউর রহমান মুকুল, সিনিয়র স্টাফ রিপোর্টার:

গাইবান্ধার সুন্দরগঞ্জে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মোঃ মাজেদুর রহমানের ঐচ্ছিক তহবিল থেকে ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা বিতরণ করা হয়েছে। উপজেলার ১১৬ জন অসহায়, দুস্থ ও অসুস্থ মানুষের মাঝে এ সহায়তার অর্থ প্রদান করা হয়।
বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সহায়তার অর্থ তুলে দেন স্থানীয় সংসদ সদস্য ও গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মোঃ মাজেদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ শহিদুল ইসলাম সরকার মঞ্জু, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী সরকার হাশেমুজ্জামান, উপজেলা পেশাজীবী বিভাগের সভাপতি এস. এম. সাজ্জাদ হোসেন আমুশ, দহবন্দ ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ ওসমান গনি, বামনডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ মাওলানা মোঃ শফিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক মোঃ মাজেদুর রহমান বলেন, “উন্নয়নের সুফল তখনই অর্থবহ হবে, যখন সমাজের অসহায়, দুস্থ ও অসুস্থ মানুষেরাও এর অংশীদার হবেন। মানুষের দুর্দিনে তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে আমার নির্বাচনী এলাকার কোনো মানুষ দারিদ্র্য ও অসহায়ত্বের কারণে পিছিয়ে থাকবে না। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরাও যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন, তবে একটি মানবিক, সহানুভূতিশীল ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা