শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম  কালীগঞ্জে রিক্সা ও ভ্যান চালকদের মাঝে ছাতা বিতরণ সাতক্ষীরায় জেলা প্রশাসক হিসেবে পদায়ন পেয়েছেন কাউসার আজিজ চুয়াডাঙ্গায় ইউনিয়ন পরিষদে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা সাতক্ষীরা-যশোর সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু নিষেধাজ্ঞার মধ্যেও সক্রিয়তা: কী ইঙ্গিত দিচ্ছে আওয়ামী লীগ? আটঘরিয়ায় কৃষাণ-কৃষাণীদের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত  চুয়াডাঙ্গায় তরুণীর রহস্যজনক মৃত্যু: নতুন বাসা থেকে উদ্ধার, পাশে অস্থির দুই পোষা বিড়াল দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের জাগরণ, আটঘরিয়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত * উখিয়া কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় কেটে রাস্তা নির্মাণ ও স্থায়ী বসতি, স্থানীয়দের উদ্যোগ, ভবিষ্যৎ নিয়ে শষ্কা *

সিলেট নগরীতে অভিযানে শীর্ষ ছিনতাইকারী ‘ঝাড়ু মিয়া’ গ্রেপ্তা

র মোঃসোহাগ মিয়া ::_সিলেট মহানগর প্রতিনিধি :: _

সিলেট নগরীতে অভিযান চালিয়ে শীর্ষ ছিনতাইকারী হিসেবে পরিচিত মাসুদ আহমদ ওরফে ‘ঝাড়ু মিয়া’ (৩৯) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অস্ত্র, ছিনতাই, হত্যা, মাদক ও চুরিসহ মোট ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গতরাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আক্কাস আলী সঙ্গীয় ফোর্সসহ কোতোয়ালী মডেল থানাধীন তালতলা পুরাতন সিনেমা হলের সামনে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় মাসুদ আহমদ ওরফে ঝাড়ু মিয়াকে গ্রেপ্তার করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার মাসুদ আহমদের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার লালপুর গ্রামে। বর্তমানে তিনি সিলেট নগরের শামীমাবাদ (নবাব রোড) এলাকায় বসবাস করতেন। পুলিশ জানায়, সিডিএমএস পর্যালোচনায় তার বিরুদ্ধে অস্ত্র, ছিনতাই, হত্যা, মাদক ও চুরিসহ মোট ১৪টি মামলা রয়েছে। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইনের ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা