সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালীগঞ্জে শিক্ষকদের উদাসিনতায় ছাত্র-ছাত্রীদের কালোজাদু মানববন্ধন , এলাকায়জুড়ে ক্ষোভ কালীগঞ্জে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবক আটক গোদাগাড়ীতে পরিত্যক্ত বিএমডিএ বোরহোলে পড়ে মহিষের মৃত্যু, ক্ষতিপূরণের দাবি এলাকাবাসীর ঝিনাইদহ জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। ঝিনাইদহের কালীগঞ্জে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় প্রশান্ত কুমার আটক মেলান্দহে ঘুমন্ত শিশু সন্তানকে পুকুরে ফেলে হত্যার অভিযোগে আটক মা সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মাল্টিমিডিয়া ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক প্রশিক্ষণ প্রশংসার দাবিদার বাংলাদেশ সেন্টার প্রেসক্লাবের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা জানালেন প্রতিষ্ঠাতা সভাপতি খাঁন সেলিম রহমান এক সপ্তাহেও নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী অনিকের সন্ধান মেলেনি, পুলিশ কমিশনারের হস্তক্ষেপ কামনা বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হলেন সাংবাদিক এস. কে. ইয়াছিন

সিলেটে জেলা আইনজীবী সমিতির নবীণবরণ অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী বলেন, আইনের শাসন, হচ্ছে ন্যায়বিচার

মোঃ সোহাগ মিয়া, সিলেট মহানগর প্রতিনিধি :

সিলেটে ২৭শে জুন শনিবার সকাল ১০টায় দুই নাম্বার বারের হলে আইনজীবী সমিতির নবীণবরণ অনুষ্ঠান শুরু হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রী বক্তব্য বলেন,আইনের শাসন,
ন্যায়বিচার এবং সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, একটি রাষ্ট্রে বিচারহীনতার পরিবেশ সৃষ্টি হলে সামাজিক চুক্তি ও আইনের শাসন দুর্বল হয়ে পড়ে। সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার- সমতা, বৈষম্যহীনতা, জীবন ও ব্যক্তিস্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতাসহ নাগরিক অধিকার বাস্তবায়নে আইনজীবীরা অগ্রণী ভূমিকা পালন করেন।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেট জেলা আইনজীবী সমিতির জন্য নতুন ভবন নির্মাণের পাশাপাশি আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একটি আধুনিক ও নিয়মিত প্রশিক্ষণব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), আইনবিষয়ক গবেষণা, কেস স্টাডি বিশ্লেষণ এবং আদালতে কার্যকর উপস্থাপনার ওপর ধারাবাহিক প্রশিক্ষণের মাধ্যমে আইনজীবীদের সক্ষমতা আরও বৃদ্ধি করা সম্ভব। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে দক্ষ আইনজীবী ও বিচারক তৈরিতে সহায়ক হবে বলেও তিনি উল্লেখ করেন।তিনি বলেন, নির্বাচনী প্রচারণার সময় অনলাইন জুয়া প্রতিরোধকে অন্যতম অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছিলাম। এ লক্ষ্যে অনলাইন জুয়া নিয়ন্ত্রণে কঠোর শাস্তির বিধান রেখে নতুন আইন জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে, যা সংসদীয় প্রক্রিয়া শেষে শিগগিরই পাস হবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে মাদক-সংক্রান্ত অপরাধের দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগের কথাও তুলে ধরেন।সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জুবায়ের বখত জুবের, ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ এরফান উল্লাহ, বিভাগীয় স্পেশাল জজ এম. আলী আহমদ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসাম ইমাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুদীপ্ত তালুকদার, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা