শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরপুরে রামিসা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে উত্তাল গোলচত্বর “দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এমন ঘটনা থামবে না” বিক্ষোভকারীদের দাবি। শৈলকুপায় ডাকাতির শিকার মনিরুলকে অটোভ্যান উপহার দিল জামায়াত রাজবাড়ীর শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন উত্তম ঘোষ। লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল কাভার্ডভ্যান। কাজ না করেই লাখ টাকা উত্তোলন! গাড়াদহ ইউনিয়নে প্রকল্পের অর্থ লোপাটের অভিযোগে তোলপাড় শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের স্থায়ী কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত, ৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সিরাজগঞ্জে বিটুমিনবাহী ট্রাক উল্টে নারীর মৃত্যু কুতুপালং ক্যাম্পে র‌্যাবের অভিযান: ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা গ্রেফতার ময়মনসিংহ রেঞ্জের মাসিক পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন ফারহানা ইয়াসমিন

সিরাজগঞ্জে বিটুমিনবাহী ট্রাক উল্টে নারীর মৃত্যু

মোঃ সুমন সরকার, স্টাফ রিপোর্টার:

সিরাজগঞ্জ রায়গঞ্জে উপজেলায় বিটুমিনবাহী একটি ট্রাক উল্টে ফুয়ারা খাতুন (৫০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের দাদপুর সাহেবগঞ্জ আন্ডার ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফুয়ারা খাতুন উপজেলার দাদপুর সাহেবগঞ্জ (মহ্যৎপাড়া) গ্রামের কোবাদ আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে বগুড়াগামী উত্তপ্ত তরল বিটুমিনবাহী একটি ট্রাংকলড়ি আন্ডার ব্রিজ এড়িয়ে পাশের বিকল্প সড়ক দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। এসময় রাস্তার পাশে হাঁটতে থাকা ফুয়ারা খাতুন ট্রাকের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর এলাকাবাসী দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা