শনিবার, ২৩ মে ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি খান সেলিম রহমানের ঈদুল আযহার শুভেচ্ছা লালমোহনে সাপ্তাহিক শিক্ষামূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সুন্দরবন রক্ষার আহ্বানে রাজশাহীতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত সাংবাদিকদের বস্তনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান সোনারগাঁয়ে শিশু রামিসা হত্যা,ধর্ষণের বিচার দাবিতে মানববন্ধন লালমোহনে বজ্রপাতে শিশুর মর্মান্তিক মৃত্যু ঝিনাইদহে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দেশে প্রথম প্রশাসনিক উচ্চ পদে কোনো মসজিদের ইমাম: সাতক্ষীরায় পৃথক স্থানে দুই জনের রহস্যজনক মৃত্যু সিরাজগঞ্জে গরু-ছাগলসহ পিকআপ আটক

সিটি মেয়রের নির্দেশে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আরফিন নগরে খাবার বিতরণ

এস এম জসিম বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেনের নির্দেশে আরফিন নগর বায়েজিদস্থ মিনহাজুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ ৫ ডিসেম্বর, শুক্রবার মিনহাজুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রাঙ্গণে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। পরে দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

উপস্থিত বক্তারা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের প্রতীক। তার সুস্থতা শুধু দলের জন্য নয়, দেশের গণতন্ত্রকামী মানুষের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মায়ের মতো নেত্রীর জীবন দেশ ও জাতির জন্য অকল্পনীয় অবদান রেখেছে। তার দ্রুত আরোগ্য কামনায় আজকের এ উদ্যোগ আয়োজন করতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত।নবেগম খালেদা জিয়া বর্তমানে শারীরিকভাবে গুরুতর অসুস্থ। আমরা সবাই মিলে তার সুস্থতার জন্য আল্লাহর দরবারে আন্তরিকভাবে দোয়া করছি।”

বক্তারা আরও বলেন, মানবিকতার অংশ হিসেবে এতিম শিশুদের পাশে দাঁড়ানো এবং দেশনেত্রীর রোগমুক্তি কামনায় দোয়া করা আমাদের নৈতিক দায়িত্ব। অনুষ্ঠানের শেষে উপস্থিত সবাই বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মোনাজাতে অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান জিয়া, মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম তানভীর এবং ডাঃ মোঃ মেহেদী হাসান আবু রায়হান চৌধুরী, সারোয়ার জামান বাপ্পি, সাকিব বীন শফি, বেল্লাল হোসেন সহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী সহ প্রমূখ


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা