বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দ্রগঞ্জের আফজাল রোডে বৃষ্টির পানিতে তীব্র জলাবদ্ধতা: দুর্ভোগে পথচারী ও ব্যবসায়ীরা শাহজাদপুরে ভেজাল কীটনাশক কারখানায় টাস্কফোর্সের অভিযান, জেল ও জরিমানা গোদাগাড়ীর মাটিকাটা ইউনিয়নে উত্তরা বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার লালদিঘির পাড় এলাকায় আর্জেন্টিনার পতাকা গোমস্তাপুরে সরকারি কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত 🇧🇩 🇦🇷 ঝিনাইদহে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল, উল্লাসে কাপছে ঝিনাইদহ শহর, ঝিনাইদহে স্কুলছাত্রী লামিয়ার রহস্যজনক মৃ,ত্যু, পরিবারের আ,হাজারি, কালিয়াকৈরে সামান্য বৃষ্টিতেই মৌচাক হাজী মার্কেট এলাকা হাঁটু পানিতে জলমগ্ন, জনদুর্ভোগ চরমে ঘাটাইলে মাদকবিরোধী অভিযানে ১১ জনের কারাদণ্ড চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

সাহেবগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বই বিতরণ

মোঃমেরাজুল ইসলাম, রংপুর প্রতিনিধি :

রংপুরের সাহেবগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদ ও পাঠাগারের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা,বই ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

রংপুর মহানগরীর সাহেবগঞ্জ বাজার সংলগ্ন সাহেবগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদ ও পাঠাগার প্রাঙ্গণে প্রায় অর্ধ শতাধিক কৃতি শিক্ষার্থীকে নিয়ে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।

এবিষয়ে সাহেবগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদ ও পাঠাগারের সভাপতি মোঃ শরিফুল ইসলাম বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে কোন শিক্ষার্থী যেনো অর্থের অভাবে পড়াশোনা বাধাগ্রস্ত না হয়। একই সাথে সামাজিক কাজ পরিচালনা করা। ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকেই আমরা দারিদ্র্য ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা ও সামাজিক কাজে অংশগ্রহণ করে আসছি। আজ ১০০ টি গাছ বিতরণ,৮ জন দারিদ্র্য ও কৃতি শিক্ষার্থীকে এইচএসসি প্রথম বর্ষের ও দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের বই বিতরণ ও ১৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হলো। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।

এসময় হারাগাছ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ
আব্দুস সাত্তার এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেনা টাইলস এন্ড ফ্যাক্টরি ও সূরুয বিড়ি ফ্যাক্টরীর পরিচালক আলহাজ্ব আব্দুল হালিম (সূরুয),বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বেগম রোকেয়া কলেজের সহযোগী অধ্যাপক লায়ন এম আজহারুল ইসলাম দুলাল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক চার্লস ডারউইন,কারমাইকেল কলেজের প্রভাষক মোঃ আব্দুল্লাহ আল ইমরান,ইসলামবাগ এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাসান মাহবুব আখতার লোটন,গঙ্গাচড়া সরকারি কলেজের প্রভাষক মোঃ নাজিম উদ্দিন সুজন,মাগুড়ার ড. আসাদুর রহমান কলেজের প্রভাষক মোঃ ওয়াহেদুজ্জামান স্বপন।

এসময় আরো উপস্থিত ছিলেন সাহেবগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদ ও পাঠাগারের সিনিয়র সহ সভাপতি মনি কাওসার,সাধারণ সম্পাদক মামুনুর রশিদ,অর্থ সম্পাদক আরিফুল ইসলাম,মহিলা সম্পাদিকা আখলাতুন নাহার,দপ্তর সম্পাদক আনওয়ার হোসেনসহ অন্যান্যরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা

মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।