সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
কালীগঞ্জে শিক্ষকদের উদাসিনতায় ছাত্র-ছাত্রীদের কালোজাদু মানববন্ধন , এলাকায়জুড়ে ক্ষোভ কালীগঞ্জে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবক আটক গোদাগাড়ীতে পরিত্যক্ত বিএমডিএ বোরহোলে পড়ে মহিষের মৃত্যু, ক্ষতিপূরণের দাবি এলাকাবাসীর ঝিনাইদহ জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। ঝিনাইদহের কালীগঞ্জে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় প্রশান্ত কুমার আটক মেলান্দহে ঘুমন্ত শিশু সন্তানকে পুকুরে ফেলে হত্যার অভিযোগে আটক মা সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মাল্টিমিডিয়া ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক প্রশিক্ষণ প্রশংসার দাবিদার বাংলাদেশ সেন্টার প্রেসক্লাবের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা জানালেন প্রতিষ্ঠাতা সভাপতি খাঁন সেলিম রহমান এক সপ্তাহেও নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী অনিকের সন্ধান মেলেনি, পুলিশ কমিশনারের হস্তক্ষেপ কামনা বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হলেন সাংবাদিক এস. কে. ইয়াছিন

সাবেক ওয়ার্ড কাউন্সিলরসহ ব্রাহ্মণবাড়িয়ায় আ. লীগের ৪ নেতা গ্রেপ্তার

সংবাদদাতা : মোঃ রুবেল মিয়া। (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করেছেন পুলিশ।

শনিবার (১৯ জুলাই) রাতে আখাউড়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান শিশু, উপজেলা যুবলীগের সদস্য দেলোয়ার হোসেন (কলেজপাড়া), এবং ইউনিয়ন যুবলীগের সদস্য শফিকুল ইসলাম শফিক (বনগজ)–কে গ্রেপ্তার করা হয়।
আজ রবিবার (২০ জুলাই) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জানান, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।”

অন্যদিকে একই রাতে কসবা উপজেলার শাহপুর গ্রামে নিজ বাড়ি থেকে কসবা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুর রউফ (৫৭) কে গ্রেপ্তার করে পুলিশ।

তিনি শাহপুর গ্রামের মৃত আলফাজ আলীর ছেলে।
কসবা থানার ওসি মোহাম্মদ আব্দুল কাদের জানান, “চলতি বছরের এপ্রিল মাসে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া মামলার ১৩ নম্বর এজাহারভুক্ত আসামি ছিলেন আব্দুর রউফ। তাকেও আজ আদালতে পাঠানো হয়েছে।”

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে রাজনৈতিক উত্তেজনা ও বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে একাধিক মামলা হয়। এসব মামলায় শাসক দলের নেতা-কর্মীদের নাম উঠে আসে। প্রশাসন বলছে, তদন্তের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা