শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শৈলকুপায় মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: ৫ মাসে গ্রেফতার ৩৫০ মাদকমুক্ত সমাজ গড়তে মহেশপুরে জামায়াত এর যুব বিভাগের মানববন্ধন। গোমস্তাপুরে রোকনপুর পূর্ণভবা ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত। বিএনপি সরকার ব্যার্থ হওয়ার জন্য আসেনি – সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, মাদক মুক্ত দেশ চাই, সোনার বাংলা গড়তে চাই’ আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ঝিনাইদহে, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে মিরপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল একটি চাকরির আশায় ডিইপিজেডে আজও হাজারো মানুষের ঢল। বিআইডব্লিউটিএ এর নারীলোভী, নারীপিপাসু ও অসৎ কর্মকর্তা পরিচালক আরিফ হাসনাতের কু কীর্তি ফাঁস। সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্যের ‘বিকৃত প্রচারের’ অভিযোগ

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছে।

বুধবার (৩ জুন) ভোর রাত ২টার দিকে কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত সংলগ্ন বাঁশঝাড়িয়া এলাকা দিয়ে কালিন্দী নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুইজন গুলিবিদ্ধ হন।
আহত বাংলাদেশি নাগরিকরা হলেন, সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের মো. গোলাম রব্বানীর ছেলে মো. মহিউদ্দিন (৪২) ও একই গ্রামের মৃত খাজের আলী সরদারের ছেলে মো. শাহিন (২৮)।
স্থানীয় একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, মহিউদ্দিন ও শাহীন গত এক বছর আগে অবৈধ পথে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে কলকাতা হয়ে তামিলনাড়ু রাজ্যে গিয়েছিলেন। তারা সেখানে রাজমিস্ত্রির শ্রমিক হিসেবে কাজ করতেন। সেখান থেকে দেশে ফিরে আসার পথে বুধবার ভোর রাত ২টার দিকে কালীগঞ্জ উপজেলার বসন্তপুর সীমন্ত সংলগ্ন বাঁশঝাড়িয়া এলাকা দিয়ে কালিন্দী নদী অতিক্রম করার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তারা দু’জন গলিবৃদ্ধ হন। পরবর্তীতে স্থানীয়রা তাদের দু’জনকে উদ্ধার করে ভোর রাত পৌনে ৫টার দিকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিন্তু সেখানে তাদের অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালের রেফার্ড করেন।
কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সুজায়েত হোসেন জানান, ভোররাত পৌনে পাঁচটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় দু’জনকে জরুরি বিভাগে আনা হয়। তাদের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে আহত দু’জনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় তারা বিএসএফের গুলির শিকার হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত দুই জনের অবস্থা গুরুতর হয় তাদেরকে সাতক্ষীরায় পাঠানো হয়েছে।

সাতক্ষীরার শ্যামনগরের নিলডুমুরস্থ বিজিবি ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল শাহরিয়ার রাজিব সীমান্তে গুলি বর্ষণের ঘটনা অস্বীকার করে বলেন, গতরাতে উপ-অধিনায়ককে সঙ্গে নিয়ে তিনি নিজেই বাঁশঝাড়িয়া ও শৈলপুর সহ সীমান্ত এলাকায় ছিলেন। তার ব্যাটালিয়নের আওতাধীন কোন সীমান্ত এলাকায় এ ধরনের কোন ঘটনা ঘটেনি বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা