মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধলীগৌরনগর দাখিল মাদ্রাসায় সরকারি পাঠ্যবই সরিয়ে বিক্রির অভিযোগ, এলাকাজুড়ে তোলপাড় আকবরশাহ থানার বিশেষ অভিযানে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার। জাহিদ ইকবাল জাহাঙ্গীরের কলমে ‘মতলবী’—সমাজবাস্তবতার অনন্য কাব্যচিত্র আলোচনা সমালোচনা, নিন্দা আর অসুস্থতাকে জয় করে মানুষের অধিকারের লড়াইয়ে অদম্য শারমিন আরা দূর্গাপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে, আলোচনা সভা মনপুরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মসজিদের ৪-৫ লাখ টাকার ক্ষতি, সহায়তার আবেদন আটঘরিয়ায় বীর মুক্তিযোদ্ধাদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত  গোমস্তাপুরে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন নেত্রকোনায় প্রবাসীর সম্পত্তি দখলের পাঁয়তারা! জাল দলিলের অভিযোগ মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।

সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে-মহাসড়কে নিরলসভাবে কাজ করছে বাংলাদেশ পুলিশ। সেই অগ্রযাত্রায় সাতক্ষীরা জেলা পুলিশ বরাবরের মতোই সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আসছে। জেলার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, জনগণের আস্থা অর্জন এবং সেবার মানোন্নয়নে প্রতিটি পুলিশ সদস্য সর্বোচ্চ দায়িত্বশীলতার সাথে কাজ করে যাচ্ছেন। আর এই ধারাবাহিকতায় কর্মপরিকল্পনা মূল্যায়ন, সমস্যা সমাধান ও মনোবল বৃদ্ধির জন্য নিয়মিত আয়োজন করা হয় মাসিক কল্যাণ সভা।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলসেডে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর সভাপতিত্বে
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খাঁন বিগত মাসের কার্যবিবরণীর সিদ্ধান্ত বাস্তবায়ন পর্যালোচনা করেন এবং চলতি মাসে প্রাপ্ত পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদন উপস্থাপন করেন। পরে পুলিশ সুপার মনিরুল ইসলাম সকল স্তরের পুলিশ সদস্যদের সমস্যা মনোযোগ সহকারে শুনে অধিকাংশ সমস্যার তাৎক্ষণিক সমাধান করেন এবং অবশিষ্ট সমস্যার দ্রুত নিষ্পত্তির আশ্বাস দেন।
তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে সার্ভিসরুলস মেনে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি মেসে উন্নতমানের খাবার পরিবেশন, ড্রেসরুলস মেনে চলা, ছুটি ও টিএ বিলে স্বচ্ছতা নিশ্চিত করা, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, ব্যক্তিগত ও আবাসস্থলের পরিচ্ছন্নতা বজায় রাখা, বিদ্যুতের সঠিক ব্যবহার এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে জেলা পুলিশের এটিএসআই/১৩৯ মো. মুজিবর রহমানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় পুলিশ সুপার বিভিন্ন ক্যাটাগরিতে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বেশ কয়েকজন পুলিশ সদস্যকে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করেন।
এছাড়া সাতক্ষীরা জেলায় সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে এক বছর পূর্ণ করায় পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামকে জেলা পুলিশের পক্ষ থেকে অভিনন্দন ও শ্রদ্ধাভরা শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মো. হাসানুর রহমান, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) মো. হাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. আনোয়ারুল কবীর ও মো. শফিকুল ইসলাম, ডা. আবু হোসেন, পুলিশ হাসপাতাল সাতক্ষীরা, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, ওসি (ডিবি), টিআই (অ্যাডমিন)সহ জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যবৃন্দ।
সবশেষে জেলা পুলিশের পক্ষ থেকে প্রত্যয় ব্যক্ত করা হয়—সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে আগামী দিনগুলোতেও সাতক্ষীরার আইনশৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাবে জেলা পুলিশ এবং জনগণের দোরগোড়ায় আরও উন্নত সেবা পৌঁছে দেবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা

মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।