মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। উখিয়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা গ্রেপ্তার র‌্যাব-১৫-এর অভিযানে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা এক সাজাপ্রাপ্ত আসামি আটক

সাতক্ষীরায় শিক্ষককে কুপিয়ে হত্যার ঘটনায় গণপিটুনিতে হামলাকারী নিহত

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের শাহাপুর গ্রামে, শিক্ষককে কুপিয়ে হত্যা ঘটনায় গণপিটুনিতে হামলাকারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

রবিবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে শরিফুল গাজী (৩৮) নামের স্থানীয় এক মাদ্রাসা শিক্ষক তাঁরই নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সামনেই নির্মম হত্যাকান্ডের শিকার হয়েছেন বলে জানা গেছে।

খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম লিয়াকত হোসেন জানান, হরিহর গ্রামের মৃত মাওলানা আলিমুদ্দিন গাজীর ছেলে শিক্ষক শরিফুল ইসলামকে ডেকে মাদ্রাসার সামনে নিয়ে আসেন একই গ্রামের মোস্তফা ওরফে খোকন গাজীর ছেলে রাজু গাজী (৩৬)। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয়রা জানান।

ডেকে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই রাজু দেশীয় ধারালো অস্ত্র দিয়ে শিক্ষক শরিফুলকে উপর্যুপরি কোপাতে শুরু করেন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসময় শিক্ষকের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রাজুকে আটক করে। মুহূর্তেই উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়, গণপিটুনির এক পর্যায়ে হত্যাকারী ও ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে তালা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইনউদ্দিন জানান, “দুইজনের মরদেহ উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পেছনের কারণ ও বিস্তারিত তদন্ত চলছে।”

এই ঘটনায় এলাকায় আতঙ্ক ও গভীর শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা