শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
পাঁচবিবিতে ইউএনও ঝাড়ু হাতে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন করেন লোনের প্রলোভনে ফাঁকা চেক নিয়ে প্রতারণার অভিযোগে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন পাবনায় এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে নকল দুধ তৈরির কারখানায় অভিযান, বিপুল পরিমাণ বিষাক্ত উপকরণ জব্দ ‎দূর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সাতক্ষীরায় যুবককে কুপিয়ে হত্যা তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৮ জন গ্রেফতার। নওগাঁর প্রতিশহরে রবীন্দ্রনাথের ১৬৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন—-? জামালপুরে ডিবি পুলিশের অভিযানে ১৫১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক শিক্ষকদের যথাযথ মর্যাদা ও সম্মানজনক বেতন কাঠামো নিশ্চিত করা হবে: প্রতিমন্ত্রী নূরুল হক নূর রেল লাইন, মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও নদী সংস্কারের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ,

সাতক্ষীরায় যুবককে কুপিয়ে হত্যা

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরা সদরের ফিংড়িতে জিন্নাত আলী (৪২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার সকাল ৬টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের কাশেমপুর আবাসন প্রকল্পের পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করেছে। সে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের সর্ব কাশিমপুর গ্রামের মোহর আলী সরদার এর ছেলে।
পুলিশ জানায়, শনিবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার গোবরদাড়ি গ্রামের দাউদ মাস্টারের পুকুরে এক ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থানীয়রা ৯৯৯ কল দেয়। খবর পেয়ে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্পের এস আই মোঃ হাবিবুর রহমান লোকজনদের মাধ্যমে পুকুর থেকে জিন্নাত আলী ওরফে জিন্নাহ এর মরদেহ উদ্ধার করে। মৃতের ডান চোখের উপর বরাবর কপালে, ডান কানের পিছনে ও মাথার পিছনে ডান পাশের উপরিভাগে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে অজ্ঞাত দুর্বৃত্তরা রাতে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মরদেহ পুকুরের পানিতে ফেলে গেছে।এঘটনায় লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা