শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রমিকের রক্তেই গণতন্ত্র সমুন্নত থাকবে: নাটোরে হুইপ দুলু সাতক্ষীরা ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত দুর্গাপুরে দিনে-দুপুরে ভ্যান ছিনতাইচেষ্টা: এলাকাবাসীর হাতে আটক ১, গণধোলাই শেষে পুলিশে সোপর্দ ফ্রান্স প্রবাসী আবেদ হোসাইনকে বাহুবল যুব সমাজের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেফতার শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাব–এর সামনে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ১–৭ মে অনুষ্ঠিতব্য ১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ ২০২৬–এর কর্মসূচির উদ্বোধন করা হয়। শ্রমিক-মালিক ঐক্যেই সমৃদ্ধির পথ—মহান মে দিবস ২০২৬ উপলক্ষে শ্রদ্ধা ও সংহতির আহ্বান টঙ্গীতে অভিযানে ধরাছোঁয়ার বাইরে অভিযোগভুক্ত নারী মাদক ব্যবসায়ী আটক, উদ্বেগে এলাকাবাসী শৈলকুপায় আলোচিত ঘটনা: মেয়ের জন্য ঠিক করা পাত্রের সঙ্গে পালিয়েছেন মা

সাতক্ষীরায় ভ্যান থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু

আজহারুল ইসলাম সাদী:

শ্বশুরবাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ফরহাদ সরদার (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) রাতে সাতক্ষীরার পাটকেলঘাটা-কেশবপুর সড়কের রাঢ়ীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরহাদ সরদার সাতক্ষীরা পৌরসভার মধ্য-কাটিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাক কন্টাকটরের বড় ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে পাটকেলঘাটা থেকে মোটরভ্যানে করে যশোর জেলার কেশবপুরে অবস্থিত শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন ফরহাদ। পথে পাটকেলঘাটা–কেশবপুর সড়কের রাঢ়ীপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম লুৎফর কবির জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। এ ঘটনায় ঘাতক ট্রাকসহ চালক বিল্লাল গাজীকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। শনিবার সকাল সাড়ে আটটার সময় মরহুমের গ্ৰামের বাড়ি জানাজা নামাজ শেষে তাকে দাফন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা