বুধবার, ২০ মে ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের পেশাগত কাজে বাধা চুয়াডাঙ্গা জেলা প্রশাসক অপরাধের বিরুদ্ধে আপসহীন খাঁটি নায়ক: নওগাঁ জেলার ‘সেরা ওসি’ ধামইরহাটের মিন্টু রহমান সাতক্ষীরায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে শিক্ষক আটক গোমস্তাপুরে তিনদিন ব্যাপি ভূমিসেবা মেলা উদ্বোধন। বিভাগীয় পর্যায়ে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ঘোড়াঘাটের নোমান সরকারের প্রথম স্থান অর্জন। ভোলা জেলার লালমোহনে ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধন ও মসজিদে হামলা ও অগ্নি সংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবার সমাবেশ অনুষ্ঠিত। তারাগঞ্জে ভূমি সেবা মেলা ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় ফরিদগঞ্জে সেবা মেলা ও সচেতনতামূলক সভা ভোগান্তিমুক্ত ভূমি সেবার বার্তা নিয়ে শৈলকুপায় ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন স্মার্ট ভূমি সেবার বার্তা পৌঁছে দিতে শৈলকুপায় আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে শিক্ষক আটক

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরায় শ্রেণীকক্ষে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে এক শিক্ষককে আটক করে পুলিশে সেপার্দ করে জনতা।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে সাতক্ষীরার সদর উপজেলার বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। আটকৃত শিক্ষকের নাম গৌরাঙ্গ সরকার। তিনি ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।

ওই বিদ্যালয়ের শিক্ষাথীরা বলেন , মঙ্গলবার দুপুরে ক্লাস চলাকালীন সময়ে ফজরের আযান ও মহানবীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন গৌরাঙ্গ সরকার।

বিষয়টি শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই সময় অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল আলম বলেন, বল্লী এলাকা থেকে এক শিক্ষককে আটক করে থানায় আনা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তরিত পরে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা