রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার ঘোষণা আমিনুল হকের ১৭ বছরে ফ্যাসিসরা আমাদের ৭’শ সহযোদ্ধাকে গুম করেছে –আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

সাতক্ষীরায় দুদক উপপরিচালক আবদুল ওয়াদুদ এঁর বিদায় সংবর্ধনা

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

দুদক খুলনা’র উপ-পরিচালক মো. আবদুল ওয়াদুদ এঁর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টার সময় সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষ থেকে শহরের তুফান কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সংবর্ধনায় সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি মো. আবদুল ওয়াদুদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “সাতক্ষীরার সম্মানিত মানুষগুলোকে নিয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। আমি একজন সরকারি কর্মচারী হয়ে বলছি সাতক্ষীরা জেলা আমার কাছে অনেক গৌরবের ও সম্মানের। সাতক্ষীরা জেলার মানুষ অনেক সুন্দর।”

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুদক এর সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপসহকারী পরিচালক মো. রুবেল হোসেন, মহসিন আলী ও মো. আশিকুর রহমান প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মুর্শিদা আকতার, শ্যামনগর এর সভাপতি কৃষ্ণ নন্দ মুখার্জি, কালিগঞ্জ এর সভাপতি মোস্তফা আখতারুজ্জামান, তালার সভাপতি অচিন্ত্য কুমার সাহা, কলারোয়ার সেক্রেটারী মো. মুজিবুর রহমান, সহ-সভাপতি রোকনুজ্জামান, দেবহাটার সভাপতি চন্দ্রকান্ত মল্লিক প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন রেবেকা সুলতানা, অধ্যক্ষ রেজাউল করিম, মো. সাকিবুর রহমান, প্রভাষক আব্দুল ওহাব আজাদ, এডভোকেট মো. মুনিরুউদ্দিন, নাজমুল আরিফ, মো. সাহাবুদ্দিন, এনামুল কবির খান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারী মো. আনিছুর রহমান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা