সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে ঘোড়শাল ইউনিয়নে বিএনপি প্রার্থী ইসহাক আলী মোল্লার সমর্থনে উঠান বৈঠক ও জনসভা, সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ # চুয়াডাঙ্গার বাজদিয়া গ্রামে শারদীয় দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ উখিয়ার হুমায়ুন হত্যা মামলার ২ নম্বর আসামি মরিচ্যায় গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা শামসুল কবির খানের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে গুরুতর অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি ঝিনাইদহে আসক-এর ৩১ সদস্যের নতুন কমিটি গঠন, ​মান্দায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার শহীদুলের বাড়িতে এমপি টিপু: শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা ও সহায়তার আশ্বাস দেবহাটায় শামীমকে পিটিয়ে হত্যার ঘটনায় ১০ জনের নামে মামলা গ্রেপ্তার-২ পাঁচবিবিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আবরার ফাহাদ সেতু নির্মাণের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম।

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’র ভিত্তিপ্রস্তর স্থাপন

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

বৈষম্যবিরোধী আন্দোলনের অংশ হিসেবে ২০২৪ সালের জুলাই মাসে শহীদ হওয়া তরুণদের স্মরণে সাতক্ষীরায় নির্মিত হচ্ছে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’।

সোমবার (১৪ জুলাই) দুপুরে সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের কাটিয়া (পুরাতন ডাকবাংলো) প্রাঙ্গণে স্মৃতিস্তম্ভটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ। এ সময় তিনি বলেন, “জুলাই আন্দোলনে রাজপথে জীবন দেওয়া শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করতে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। এটি দেশের ৬৪টি জেলাতেই নির্মিত হবে। আশা করছি, আগামী ৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে স্মৃতিস্তম্ভ উদ্বোধন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো সম্ভব হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম, জেলা সিভিল সার্জন ডা. আব্দুল সালাম, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক আরাফাত হোসেন, সদস্য সচিব সাদি, মুখপাত্র মোহিনি, জুলাই আন্দোলনে আহত এবং শহীদ পরিবারের সদস্যরা।
১৪ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য স্মৃতিস্তম্ভটির উচ্চতা হবে ১৮ ফুট ও প্রস্থ ৬ ফুট। রাজপথে উচ্চারিত প্রেরণাদায়ী শ্লোগানসমূহ স্তম্ভটিতে খোদাই করে রাখা হবে। স্মৃতিস্তম্ভটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যৌথ অর্থায়নে নির্মাণ করা হচ্ছে।
ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে সারাদেশে যে গণজাগরণ সৃষ্টি হয়েছিল, তা গণতান্ত্রিক সংস্কার, ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে তরুণদের বিপুল অংশগ্রহণের এক ঐতিহাসিক নিদর্শন হয়ে উঠেছে। সেই স্মৃতিকে অম্লান রাখতেই এই উদ্যোগ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা