রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ। ক্রীড়াই শক্তি- ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণপদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা’ বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দূর্গাপুরে সার জব্দের হিসাব নিয়ে সংবাদ প্রকাশের পর ইউএনওর সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠান

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার

“৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে এই স্লোগানকে সামনে রেখে” প্রয়াত সাবেক সফল রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই ) বিকালে সাতক্ষীরা শহরের কাটিয়া মাস্টার পাড়াস্থ জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে, জেলা জাতীয় পার্টির আয়োজনে সাতক্ষীরা সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আনোয়ার জাহিদ তপন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মোঃ আশরাফুজ্জামান আশু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডঃ ইউনুস একটি পাতানো নির্বাচনের মাধ্যমে জাতীয় পার্টিকে পরাজিত করেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির সাথে চরম বিশ্বাসঘাতকতা করেছে জাতি তাকে কখনো ক্ষমা করবে না। আমার দলের ছেলেদের জন্য আমি কিছুই করতে পারিনি। আমি সংসদ সদস্য হিসেবে যতটুকু করেছি জনগণের কথা ভেবে রাস্তাঘাট খাল খনন, মন্ত্রণালয় এগিয়ে প্রকল্পের মাধ্যমে বেতনা নদী খনন করেছি তার সুফল সাতক্ষীরা বাসী এখন পাচ্ছে, সাতক্ষীরা প্রাণসায়ের খালে জোয়ার ভাটা হচ্ছে এবং বেতনা নদী সচল হয়েছে। জাতীয় পার্টির উপজেলা পর্যায়ে এবং সকল অঙ্গ সংগঠনকে নতুন করে কমিটি গঠনের মাধ্যমে আরো শক্তিশালী করে তুলতে হবে।প্রতিটা ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে জাতীয়পার্টিকে আরো শক্তিশালী করে গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, মরহুম আলহাজ্ব হোসাইন মোহাম্মদ এরশাদ দেশের সামগ্রিক উন্নয়নের জন্য বাংলার মানুষ তাকে পল্লীবন্ধু উপাধি দিয়েছিলেন। গ্রাম বাংলার মানুষের মাঝে চির স্মরণীয় হয়ে থাকবেন তিনি।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মশিউর রহমান বাবু, আশাশুনি উপজেলা জাতীয় পার্টির সভাপতি এডভোকেট স ম আলিফ হোসেন, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াতুল করিম পিটুল, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ আবদুস সাদেক, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি কাজী আমিনুল হক ফিরোজ, সাধারণ সম্পাদক শ্রী কমল বিশ্বাস, জেলা যুব সংহতির সভাপতি আশিকুজ্জামান বাপ্পি, দেবহাটা উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বকুল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবুল কালাম সুজন, শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ বদরুজ্জামান বদু, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, সদর উপজেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক কায়মুজ্জামান পাভেল, পৌর ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন রুমি, কলেজ ছাত্র সমাজের সভাপতি সাকিব জামান দীপ্ত, সাধারণ সম্পাদক তৌফিক বেলাল, ০১ নং ওয়ার্ড ছাত্রসমাজের মোঃ আব্দুল্লাহ সাকিব প্রমুখ।

এসময় জেলা জাতীয় পার্টি নেতৃবৃন্দ, পৌর জাতীয় পার্টি, জেলা ছাত্রসমাজ, পৌর, সদর উপজেলা ছাত্র সমাজ, জেলা স্বেচ্ছাসেবক পাটি, জেলা তরুণ পার্টি, জেলা শ্রমিক পার্টির নেতাকর্মী ও জেলা ছাত্র সমাজের ৯ টি ওয়ার্ড এর সভাপতি ও সাধারণ সম্পাদক, কলেজ ছাত্র সমাজের নেতৃবৃন্দ ও ইউনিয়ন জাতীয় পার্টির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ ক্বারী শেখ ফিরোজ আহম্মেদ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তরুণ পার্টির আহ্বায়ক আবু ইয়াছিন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা