বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দ্রগঞ্জের আফজাল রোডে বৃষ্টির পানিতে তীব্র জলাবদ্ধতা: দুর্ভোগে পথচারী ও ব্যবসায়ীরা শাহজাদপুরে ভেজাল কীটনাশক কারখানায় টাস্কফোর্সের অভিযান, জেল ও জরিমানা গোদাগাড়ীর মাটিকাটা ইউনিয়নে উত্তরা বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার লালদিঘির পাড় এলাকায় আর্জেন্টিনার পতাকা গোমস্তাপুরে সরকারি কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত 🇧🇩 🇦🇷 ঝিনাইদহে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল, উল্লাসে কাপছে ঝিনাইদহ শহর, ঝিনাইদহে স্কুলছাত্রী লামিয়ার রহস্যজনক মৃ,ত্যু, পরিবারের আ,হাজারি, কালিয়াকৈরে সামান্য বৃষ্টিতেই মৌচাক হাজী মার্কেট এলাকা হাঁটু পানিতে জলমগ্ন, জনদুর্ভোগ চরমে ঘাটাইলে মাদকবিরোধী অভিযানে ১১ জনের কারাদণ্ড চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

সাংবাদিক ইউনিয়ন যশোরের নির্বাচন সম্পন্ন: সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদ বিজয়ী

মোঃ রফিকুল ইসলাম (সবুজ) বিশেষ প্রতিনিধি

সাংবাদিক ইউনিয়ন যশোরের নির্বাচনে সভাপতি পদে আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক পদে এসএম ফরহাদ বিজয়ী হয়েছেন।এর আগে তারা একই পদে নির্বাচন করে জয়ী হন। রোববার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে সদস্যদের প্রাণবন্ত অংশগ্রহণে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

সভাপতি পদের আকরামুজ্জামান ৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী এম আইউব পেয়েছেন ২৪ ভোট।
সহ-সভাপতি পদে বিএম আসাদ ৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী কাজী রকিবুল ইসলাম পেয়েছেন ২৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে এসএম ফরহাদ বিপুল ভোটে জয়লাভ করেন। তিনি পেয়েছেন ৫২ ভোট, আর তার প্রতিদ্বন্দ্বী মুর্শিদুল আজিম হিরু পেয়েছেন ১৩ ভোট।

যুগ্ম সম্পাদক পদে এম এ আর মশিউর ৩৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন, গালিব হাসান পিন্টু পেয়েছেন ২৯ ভোট।

দফতর সম্পাদক পদে কাজী রফিকুল ইসলাম ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী শেখ জালাল উদ্দিন পেয়েছেন ২৭ ভোট।

কোষাধ্যক্ষ পদে মীর কামরুজ্জামান মনি ৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী তরিকুল ইসলাম তারেক পেয়েছেন ৩০ ভোট।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ওয়াহিদুজ্জামান মিলন ৩৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন, তার প্রতিদ্বন্দ্বী মাহবুবুর রহমান মোহন পেয়েছেন ৩০ ভোট।অ্যাক্টিভওয়্যার

কার্যনির্বাহী সদস্য পদে হানিফ ডাকুয়া ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী এম এ রহমান পেয়েছেন ২০ ভোট।

ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার সাইফুল ইসলাম সজল। এ সময় আরো উপস্থিত ছিলেন সদস্য আব্দুল্লাহ হোসাইন ও আশরাফুল আজাদ।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। ভোটগ্রহণে সদস্যদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা

মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।