বুধবার, ২০ মে ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের পেশাগত কাজে বাধা চুয়াডাঙ্গা জেলা প্রশাসক অপরাধের বিরুদ্ধে আপসহীন খাঁটি নায়ক: নওগাঁ জেলার ‘সেরা ওসি’ ধামইরহাটের মিন্টু রহমান সাতক্ষীরায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে শিক্ষক আটক গোমস্তাপুরে তিনদিন ব্যাপি ভূমিসেবা মেলা উদ্বোধন। বিভাগীয় পর্যায়ে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ঘোড়াঘাটের নোমান সরকারের প্রথম স্থান অর্জন। ভোলা জেলার লালমোহনে ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধন ও মসজিদে হামলা ও অগ্নি সংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবার সমাবেশ অনুষ্ঠিত। তারাগঞ্জে ভূমি সেবা মেলা ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় ফরিদগঞ্জে সেবা মেলা ও সচেতনতামূলক সভা ভোগান্তিমুক্ত ভূমি সেবার বার্তা নিয়ে শৈলকুপায় ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন স্মার্ট ভূমি সেবার বার্তা পৌঁছে দিতে শৈলকুপায় আলোচনা সভা অনুষ্ঠিত

সাংবাদিকদের পেশাগত কাজে বাধা চুয়াডাঙ্গা জেলা প্রশাসক

মোঃ আসাদুজ্জামান আসাদ,স্টাফ রিপোর্টার:

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহারের সকল সংবাদ বয়কটের ঘোষণা দিয়েছেন দামুড়হুদা প্রেসক্লাবের সাংবাদিকরা। এ ঘটনার প্রতিবাদে তারা একটি অনুষ্ঠান বর্জন করে জরুরি সভা থেকে এ সিদ্ধান্ত নেন।
মঙ্গলবার (১৯ মে) বিকেল সাড়ে ৪টার দিকে দামুড়হুদা ইউনিয়ন পরিষদ আয়োজিত যৌন হয়রানি (ইভটিজিং), বাল্যবিবাহ, বিবাহ বিচ্ছেদ, মাদক, জঙ্গিবাদ, দুর্নীতি প্রতিরোধ, আত্মহত্যা প্রতিরোধ, ডেঙ্গু সচেতনতা ও সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে।জানা গেছে, অনুষ্ঠানটি বেলা ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও প্রধান অতিথি জেলা প্রশাসক লুৎফুন নাহার বিকেল ৪টার দিকে উপস্থিত হন। এতে দীর্ঘ সময় প্রচণ্ড রোদে অপেক্ষা করতে হয় শিক্ষার্থী, আলেম-ওলামা, মসজিদের ইমাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের।সভা শুরু হওয়ার পর দায়িত্ব পালনরত সাংবাদিকরা ভিডিও ধারণ করছিলেন। এ সময় জেলা প্রশাসক সাংবাদিকদের ভিডিও ধারণ বন্ধ করতে বলেন এবং দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা উবায়দুর রহমান সাহেলকে উদ্দেশ করে বলেন, “আপনি সাংবাদিক কন্ট্রোল করবেন।সাংবাদিকদের অভিযোগ, জনসম্মুখে মাইকে এ ধরনের বক্তব্যের মাধ্যমে তাদের পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে। ঘটনার প্রতিবাদে উপস্থিত সাংবাদিকরা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন এবং পরে দামুড়হুদা প্রেসক্লাবে জরুরি সভায় মিলিত হন।
দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তানজির ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সভায় সর্বসম্মতিক্রমে দামুড়হুদা উপজেলায় জেলা প্রশাসকের সকল সংবাদ বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে অনুষ্ঠানের সভাপতি ও দামুড়হুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলি বলেন,বিষয়টি দুঃখজনক।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা