শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বদলগাছীতে গাঁজা ও ট্যাবলেটসহ যুবক গ্রেফতার সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন সাংবাদিক মোঃ মিন্টু মিয়া। বাকিতে চা )না দেওয়াকে কেন্দ্র করে শৈলকুপায় র,ক্তক্ষয়ী সং,ঘর্ষ, আ,হত অন্তত ১০ জন। সাতক্ষীরায় সময় টিভি’র প্রতিষ্ঠা বার্ষিক উদযাপিত জাসাস নেত্রী জাকিয়া সুলতানা মিতার রাজনৈতিক পথচলা ও প্রত্যাশা বাকিতে চা না দেওয়াকে কেন্দ্র করে শৈলকুপায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ১০ গাজীপুরের শ্রীপুরে নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্রী নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার টেকনাফে পুলিশের অভিযান ২৪ ঘণ্টায় সাজাপ্রাপ্ত পলাতকসহ গ্রেপ্তার ২০ ঝিনাইদহের ছাগল হাট ইজারা সম্পন্ন: সর্বোচ্চ দরে পেলেন মিজান কসাই, কুতুকছড়িতে ভোরের গুলিতে নিহত ইউপিডিএফ নেতাঃ বাড়ছে ‘ভাতৃঘাতি সংঘাত’ নিয়ে উদ্বেগ

সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন সাংবাদিক মোঃ মিন্টু মিয়া।

শেখ মোঃ হুমায়ুন কবির, চিফ রিপোর্টার।

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট ও আজীবন সম্মাননা সনদে ভূষিত হয়েছেন জাতীয় পত্রিকার বিশেষ প্রতিনিধি ও বিশিষ্ট সাংবাদিক মোঃ মিন্টু মিয়া।

সম্প্রতি ‘জনতার অনলাইন প্রেস ক্লাব’-এর পক্ষ থেকে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাঁকে এই বিশেষ মর্যাদায় ভূষিত করা হয়। ​সংবাদ ও সমাজসেবায় অনন্য স্বীকৃতি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার মাধ্যমে সমাজের নানা অসংগতি তুলে ধরা, সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকা এবং জনদুর্ভোগের খবর সাহসের সঙ্গে গণমাধ্যমে প্রচার করায় তাকে এই আজীবন সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানের বিশেষ অতিথিরা তাঁর বর্ণাঢ্য কর্মজীবনের ওপর আলোকপাত করে বলেন, “সাংবাদিক মোঃ মিন্টু মিয়া বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।”

​অনুষ্ঠানের মূল মুহূর্ত অনুষ্ঠানে জনতার অনলাইন প্রেস ক্লাবের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে মিন্টু মিয়ার হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন। এ সময় উপস্থিত বক্তারা তাঁর সাহসী সাংবাদিকতা ও সমাজ সংস্কারমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।

সাংবাদিক মোঃ মিন্টু মিয়া, আজীবন সম্মাননা, ক্রেস্ট ও সনদ পাওয়াই, মাতৃজগত পরিবার ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব B.C.P.C) কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার চিফ রিপোর্টার ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব B.C.P.C) কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শেখ মোঃ হুমায়ুন কবির, শুভেচ্ছা জানিয়েছেন তিনি বলেন।
সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা, যা সমাজের দর্পণ হিসেবে কাজ করে। সত্যনিষ্ঠা, সাহসিকতা এবং নিরপেক্ষতা হলো সাংবাদিকতার মূল ভিত্তি। সাংবাদিকতা একটি মহান পেশা। সাংবাদিকতা শব্দটি সহজ হলেও এ পেশা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ও মহৎ সম্মানজনক পেশা। দেশ ও জাতির জানতে হলে সংবাদকর্মীদের সাংবাদিকতার আদর্শলিপি পড়তে হবে। বিশেষ করে “কলম সৈনিক অর্থাৎ সাংবাদিক দেশ ও জাতির বিবেক, ঝুঁকিপূর্ণ জেনেও সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করেন সম্মান অর্জন করার জন্য। শুধুমাত্র মানুষের সকল বিষয়ে জাতির কাছে তুলে ধরতে মানবতার কল্যাণে সাংবাদিকরা কাজ করছেন। পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের অবশ্যই চোখ-কান খোলা রেখে সচেতন হয়ে কাজ করতে হবে। সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করেও কারো মন জয় করতে পারেননা, সত্য প্রকাশের পর অনেক সাংবাদিকের উপর হামলা মিথ্যে ভিত্তিহীন সাজানো মামলা করা হয়, এমনকি সাংবাদিকরা হত্যারও শিকার হতে হয় প্রায়শই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবাইকে বলা হয় সাংবাদিকদের সহযোগিতা করবেন, কিন্তু তার উল্টো দেখা যায়, পুলিশ সাংবাদিক কি কখনো বন্ধু হতে পেরেছেন কেউ কি খবর নিয়েছেন যে, সাংবাদিকরা কেমন আছেন, কোনো সহযোগিতা লাগবে কি না। সাংবাদিকরা আজকাল মানবেতর জীবনযাপন করছেন। জনগণের কল্যাণে জীবনের ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করছেন, এর বিনিময়ে সাংবাদিকরা উপহার শরুপ নির্যাতনের শিকার হচ্ছেন অনেক সাংবাদিক, হয়রানিমূলক মামলার শিকার হচ্ছেন অনেকেই, যার কোনো হিসাব নেই।

শেখ মোঃ হুমায়ুন কবির আরও বলেন,
বাংলাদেশে বর্তমানে প্রায় ১৮ কোটি জনগণ, সেই তুলনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সাংবাদিকের সংখ্যা অনেক কম। ধন্যবাদ জানাই তাদেরকে যারা মানুষের কল্যাণে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। “পুলিশ, সাংবাদিক” আইনজীবি ও জনপ্রতিধিগণ, এই চারটি শব্দের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হলো “কলম সৈনিক অর্থাৎ সাংবাদিক”। আমি সকল সিনিয়ররা সাংবাদিকদের অনুরোধ করবো যে জুনিয়র সাংবাদিকদের হেল্প করবেন সহযোগিতা করবেন বেশির ভাগই সিনিয়র সাংবাদিকরা জুনিয়রদের পিছনে লেগে থাকে সাংবাদিক সাংবাদিক যদি একের অপরের পিছনে যদি লেগে থাকি তাহলে আমাদের সাংবাদিকদের অনেক ক্ষতিগ্রস্ত হবে আমরা যদি সকল গণমাধ্যমকর্মীরা যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করি তাহলে‌ আমাদের কে ধমিয়ে রাখতে পারবে না কেউ, আসুন একের অপরের সহযোগীতা করি আমরা সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে চলি।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া, আজকে যে সম্মান অর্জন করেছেন সে শুধু তার সম্মান সেটা তার সাংবাদিকতা সততা আদর্শের সাথে সামনের দিকে এগিয়ে যাওবার আর্শীবাদ বা অনুপ্রেরণা, মাতৃজগত পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি শ্রদ্ধেয় খান সেলিম রহমান স্যারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

​প্রতিক্রিয়া ও ভবিষ্যৎ অঙ্গীকার সম্মাননা গ্রহণ শেষে এক আবেগঘন প্রতিক্রিয়ায় সাংবাদিক মোঃ মিন্টু মিয়া বলেন, ​”যেকোনো কাজের স্বীকৃতি কাজের গতি ও দায়িত্ববোধ বাড়িয়ে দেয়। এই সম্মাননা আমাকে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে। আমি জনতার অনলাইন প্রেস ক্লাবের সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞ।

​উপস্থিত অতিথিগণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা