মোঃ আসাদুজ্জামান আসাদ স্টাফ রিপোর্টার
সরকারি সম্পত্তি রক্ষায় উপজেলা প্রশাসনের তড়িৎ পদক্ষেপে স্থানীয়দের সাধুবাদ দামুড়হুদা উপজেলা সদরের প্রাণকেন্দ্রে স্টেডিয়াম মাঠ সংলগ্ন শহীদ মিনারের পিছনে সরকারি জাগা দখল পূর্বক সাউদি ইউনিয়নের সুবুলপুর গ্রামের হাজী দাউদ মন্ডলের ছেলে হাজী সালাউদ্দিন ৪ ফেব্রুয়ারি সকালে দোকান ঘর নির্মাণের পাঁয়তারা করছেন।এমন খবর স্থানীয়দের মাধ্যমে উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহীম্যাজিস্ট্রেট মোঃ শাহিন আলমের তড়িৎ পদক্ষেপে সরজমিনে পরিদর্শন করে ইউপি চেয়ারম্যান মোঃ হযরত আলী ও সদর ইউনিয়ন ভূমি কার্যালয়।এসময় অভিযুক্তকে সরকারি সম্পত্তিতে অবৈধভাবে নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন।পরবর্তীতে আজ (৫ ফেব্রুয়ারি) সকল থেকে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের নির্দেশনা উপেক্ষা করে সরকারি ওই সম্পত্তিতে আবারো নির্মাণ কাজ শুরু করেন।এমন খবর স্থানীয়দের মাধ্যমে উপজেলা প্রশাসনে গেলে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহিন আলম।তিনি ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত হন যেখানে নির্মাণ কাজ করা হচ্ছে সেটি সরকারি সম্পত্তির অংশ।এসম তিনি কাজটি দ্রুত বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন।এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মাহাতাব উদ্দিন, সহকারী কমিশনার ভূমি কার্যালয়ের পেশকার আনিসুর রহমান সহ স্থানীয়রা।এদিকে সরকারি জমি অবৈধ দখলমুক্ত করার লক্ষ্যে সুযোগ্য সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহিন আলমের তড়িৎ পদক্ষেপকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।