বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
ভালুকায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঢাকার বিভিন্ন এলাকার ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত টঙ্গীতে সাংবাদিক মহিউদ্দিন রিপনকে অপহরণ, নির্যাতন ও এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ: বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সরাইল থানার ওসি মনজুরুল কাদির ভূঁইয়াকে ঘিরে বিতর্ক, ‘ক্ষমতার উৎস কোথায়’—জনমনে প্রশ্ন। সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ আটক-১ জননিরাপত্তা ও অপরাধ দমনে বিশেষ অবদান: গুণীজন সম্মাননা স্মারক পেলেন ওসি মোঃ হাফিজুর রহমান পিপিএম সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রেপ্তার, ১৭ দিন কারাভোগের অভিযোগ সাংবাদিক মোঃ জয় সরকারের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলা বন্ধের আহ্বান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের

সরকারি জায়গা থেকে বেকু দিয়ে মাটি উত্তোলনের অভিযোগ কালিগচ্ছের রাকিব মিয়া

মো: রুবেল মিয়া স্টাফ রিপোর্টর ব্রাহ্মণবাড়িয়া। কালিগচ্ছ এলাকায় সরকারি জায়গা থেকে অবৈধভাবে বেকু (এক্সকাভেটর) ব্যবহার করে মাটি উত্তোলনের অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা রাকিব মিয়ার বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে প্রকাশ্যেই সরকারি জমি থেকে মাটি কাটা হচ্ছে। এতে করে এলাকার রাস্তা, খাল এবং পার্শ্ববর্তী জমির পরিবেশগত ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এলাকাবাসীর মতে, এভাবে নির্বিচারে মাটি উত্তোলন চলতে থাকলে ভবিষ্যতে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে পুরো এলাকা। একাধিক স্থানীয় বাসিন্দা অভিযোগ করে বলেন, “কোনো ধরনের অনুমতি ছাড়াই সরকারি জমি থেকে মাটি কাটা হচ্ছে। বিষয়টি আমরা প্রশাসনের নজরে আনার চেষ্টা করছি, যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।” এ ঘটনায় স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। তারা দ্রুত তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অভিযোগের বিষয়ে রাকিব মিয়ার বক্তব্য জানা যায়নি। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসীর প্রত্যাশা, সরকারি সম্পদ রক্ষায় প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে কঠোর নজরদারি নিশ্চিত করবে


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা