শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ।

সন্ত্রাসীরা‎ দক্ষিণ আফ্রিকায় গুলি করে হত্যা করেছে মির্জাপুরের প্রবাসী ব্যাবসায়ী আমিনুল ইসলামকে

‎মেহেদী হাসান বাপ্পী ষ্টাফ রিপোর্টার, টাঙ্গাইল

‎টাঙ্গাইলের মির্জাপুরের আমিনুল ইসলাম সিদ্দিকী (৪৫) নামে এক ব্যবসায়ীকে দক্ষিণ আফ্রিকায় গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। স্থানীয় সময় শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে আফ্রিকা লিস্পুপুর শহরে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে তিনি নিহত হন। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকা নর্থ শাখা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোরশেদ এলাহী অঞ্জন। ‎আমিনুল ইসলাম সিদ্দিকী উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের আজিজ সিদ্দিকীর ছেলে।

‎পরিবার সূত্রে জানা যায়, জীবিকার খোঁজে দীর্ঘ ১৫ বছর আগে আমিনুল দক্ষিণ আফ্রিকায় পাড়ি জামান। সেখানে জিম্বাবুয়ের সীমান্তবর্তী লিস্পুপুর শহরে আকাশ সুপারশপে নিজে ব্যবসা করতেন। শুক্রবার রাতে কয়েকজন সন্ত্রাসী ব্যবসাপ্রতিষ্ঠানে প্রবেশ করে তার মাথা লক্ষ্য করে ৬টি গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আজিজ সিদ্দিকীর চার ছেলে-মেয়ের মধ্যে আমিনুল মেজো। আমিনুল এক ছেলে ও দুই কন্যা সন্তানের জনক। তার মরদেহ এক সপ্তাহের মধ্যে দেশে আসবে বলে জানিয়েছেন গোড়াইল গ্রামের বাসিন্দা মির্জাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।
‎এদিকে তাঁর মৃত্যুতে গোড়াইল গ্রামসহ পরিবারে চলছে শোকের মাতম।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা