বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভালুকায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঢাকার বিভিন্ন এলাকার ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত টঙ্গীতে সাংবাদিক মহিউদ্দিন রিপনকে অপহরণ, নির্যাতন ও এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ: বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সরাইল থানার ওসি মনজুরুল কাদির ভূঁইয়াকে ঘিরে বিতর্ক, ‘ক্ষমতার উৎস কোথায়’—জনমনে প্রশ্ন। সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ আটক-১ জননিরাপত্তা ও অপরাধ দমনে বিশেষ অবদান: গুণীজন সম্মাননা স্মারক পেলেন ওসি মোঃ হাফিজুর রহমান পিপিএম সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রেপ্তার, ১৭ দিন কারাভোগের অভিযোগ সাংবাদিক মোঃ জয় সরকারের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলা বন্ধের আহ্বান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের

সততা, মানবিকতা ও দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত সম্পাদক খান সেলিম রহমান

এস কে ইয়াসিন মফস্বল সম্পাদক সমাজসেবামূলক কর্মকাণ্ড ও নৈতিক নেতৃত্বের জন্য পরিচিত বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সভাপতি ও জাতীয় দৈনিক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান সততা, সাহস ও দায়িত্ববোধের এক অনন্য উদাহরণ হিসেবে ইতোমধ্যেই ব্যাপক সুনাম অর্জন করেছেন। ব্যক্তিগত ও পেশাগত জীবনে তার নৈতিক অবস্থান ও মানবিক মূল্যবোধ তাকে সমাজে বিশেষভাবে সম্মানিত করেছে। জানা যায়, দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি অত্যন্ত সচেতন ও নিষ্ঠাবান। প্রতিটি কাজ তিনি সুপরিকল্পিত চিন্তা ও গভীর বিশ্লেষণের মাধ্যমে সম্পন্ন করেন এবং কোনো ধরনের অবহেলার সুযোগ রাখেন না। সহকর্মীদের মতে, দায়িত্বশীলতা ও কর্মনিষ্ঠার কারণেই তিনি নিজেকে অন্যদের থেকে আলাদা করে তুলেছেন। এ বিষয়ে খান সেলিম রহমান বলেন, “সাংবাদিকতা আমার কাছে শুধু পেশা নয়, এটি একটি দায়িত্ব। সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলা এবং মানুষের পাশে দাঁড়ানোই আমার মূল লক্ষ্য।” মানুষের প্রতি আন্তরিকতা ও সহানুভূতিশীল আচরণের জন্যও তিনি প্রশংসিত। সমাজের বিভিন্ন স্তরের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যাকে নিজের সমস্যা মনে করে কাজ করে যাওয়াই তার অন্যতম বৈশিষ্ট্য। ফলে সাধারণ মানুষের কাছেও তিনি আস্থার প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছেন। তিনি আরও বলেন, “সমাজের উন্নয়ন তখনই সম্ভব, যখন আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করি। মানবিকতা ও সততা ছাড়া কোনো উন্নয়ন টেকসই হতে পারে না।” দীর্ঘ কর্মজীবনে বিচক্ষণ সিদ্ধান্ত গ্রহণ ও নেতৃত্বদানের দক্ষতার মাধ্যমে তিনি বিভিন্ন ক্ষেত্রে সফলতার স্বাক্ষর রেখেছেন। তার কর্মপ্রচেষ্টা ও নৈতিক অবস্থানের কারণে তিনি সমাজে ব্যাপক মূল্যায়ন ও সম্মাননা অর্জন করেছেন। সহকর্মীরা জানান, “খান সেলিম রহমান একজন নীতিবান ও সাহসী মানুষ। তিনি সবসময় সত্যের পক্ষে থাকেন এবং আমাদেরও একই পথে চলতে অনুপ্রাণিত করেন।” সততা, দায়িত্ববোধ ও মানবিকতার সমন্বয়ে গড়ে ওঠা এই সম্পাদক আজকের সমাজে একজন অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হচ্ছেন বলে সচেতন মহল মনে করছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা