শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে তানিম হোসেন (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার মনপুরায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বিদায় পরীক্ষার্থীদের দোয়া, নবীন বরণ ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত আদর করার হাতেই চাপাতির কোপ! শাহজাদপুরে ৫ বছরের শিশুর নৃশংস মৃত্যু গাজীপুরে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি ঘিরে পেশাজীবী দলের অভূতপূর্ব সংবর্ধনা দেশের জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী গোমস্তাপুরে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার শুভ উদ্বোধন। টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ২২ হাজার ইয়াবাসহ আটক ২ টেকনাফে বিজিবির অভিযানে ৩৬ হাজার ইয়াবাসহ আটক ১

সংবিধান সংশোধনে ‘জুলাই সনদ’, খালখনন উদ্বোধনে আইনমন্ত্রীর ঘোষণা

আব্দুস সামাদ শৈলকুপা ঝিনাইদহ প্রতিনিধিঃ সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন হবে খাল খনন  উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  আইন মন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান এ কথা বলেন। শনিবার দুপুরে ঝিনাইদহ জেলার শৈলকুপা  উপজেলার  ধলহরাচন্দ্র গ্রামে ছাইভাঙ্গা, দলিলপুর ও আলফাপুর পর্যন্ত ১১ কিঃমিঃ  খাল  খননের উদ্বোধন করেন। তিনি বলেন খাল খনন প্রকল্পটি ছিল  বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার তার ধারাবাহিকতায় সারাদেশে শুরু হয়েছে খাল খননের কাজ। তিনি বলেন ইতিমধ্যেই সরকার কৃষকদের ১০ হাজার টাকার ব্যাংক ঋণ মওকু করেছে। সেই সাথে  ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে আগামী পহেলা বৈশাখ সারাদেশে  ৩৮হাজার কৃষককে কৃষি কার্ড দেওয়া হবে। পরবর্তীতে সারাদেশে সাড়ে চার কোটি কৃষক কে  কৃষি কার্ড দেওয়া হবে। লেবার দিয়ে দৈনিক হাজিরা হিসেবে এসব খালের মাটি কাটা  হবে।তাতে দেশের মানুষ অনেকটা অর্থনৈতিকভাবে লাভবান হবে। উক্ত  উদ্বোধনী অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা প্রশাসন  আব্দুল্লাহ আল মাসউদের সভাপতিত্বে অন্যান্য  মধ্যে বক্তব্য  রাখেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ,  জেলা বিএনপির সভাপতি ও প্রশাসক অ্যাডভোকেট আব্দুল মজিদ, পুলিশ সুপার মাহফুজুর রহমান,  এলজিইডির নির্বাহী প্রকৌশলী শিব শংকর, শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, শৈলকূপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবুর ফিরোজ,৮নং ধলহরা চন্দ্র ইউনিয়ন  বিএনপি সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল বারী মোল্লা সহ প্রমুখ।শৈলকুপাও উপজেলা ভূমি অফিসার দেবাশীষ অধিকারীর পরিচালনায় এ অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা