সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। উখিয়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা গ্রেপ্তার র‌্যাব-১৫-এর অভিযানে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা এক সাজাপ্রাপ্ত আসামি আটক

শ্রীপুরে সাংবাদিকদের সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।

শেখ মোঃ হুমায়ুন কবির, চিফ রিপোর্টার।

গাজীপুরের শ্রীপুরে সাংবাদিকদের সম্মিলিত উদ্যোগে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা রক্ষার লক্ষ্যে সাংবাদিক সুরক্ষা আইন-২০২৫ দ্রুত প্রণয়ন ও বাস্তবায়নের দাবিতে।

(১৩’ই জুলাই ২০২৫) রবিবার, দুপুর ১২:টায় শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাব-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। স্মারকলিপিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ গ্রহণ করেন এবং সাংবাদিকদের দাবিকে গুরুত্বের সঙ্গে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট উপস্থাপনের আশ্বাস দেন।

স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার প্রায় সকল প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উল্লেখযোগ্য উপস্থিতির মধ্যে ছিলেন, দৈনিক বাংলার নবকন্ঠ পবিত্রা’র গাজীপুর প্রতিনিধি ও শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ মোবারক হোসেন, দৈনিক চৌকস পত্রিকা’র সহ-সম্পাদক ও শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম, দৈনিক এই বাংলা পত্রিকা’র গাজীপুর প্রতিনিধি ও শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শামীম আহমেদ প্রধান, দৈনিক একুশের বানী’র গাজীপুর প্রতিনিধি ও শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক মোঃ শাহীন আলম, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার চিফ রিপোর্টার, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (বি,সি,পি,সি) কেন্দ্রীয় কমিটি’র দপ্তর সম্পাদক ও শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক, শেখ মোঃ হুমায়ুন কবির। সাপ্তাহিক আমার কন্ঠ পত্রিকার গাজীপুর প্রতিনিধি ও শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম। সদস্য সাংবাদিক মনসুর আহমেদ, মাহফুজ হাসান সিয়াম- ঘন্টা নিউজের শ্রীপুর প্রতিনিধি, আল-আমিন দৈনিক সময়ের সন্ধানে, বাদল আহমেদ, দৈনিক বাংলার জয় পত্রিকার শ্রীপুর প্রতিনিধি,
সাংবাদিক ও মানবাধিকার কর্মী আশরাফুল আলম সহ আরও অনেকে।

মানববন্ধনে বিভিন্ন স্থানীয় ও জাতীয় মিডিয়ার সাংবাদিক লেখক উপস্থিত ছিলেন। স্মারকলিপি প্রদান শেষে উপজেলা প্রশাসন ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাব ছাড়াও আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা শ্রীপুর উপজেলা শাখা পৃথক ব্যানারে অংশগ্রহণ করে।

এসময় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা-এর কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আলমগীর মোল্লা বক্তব্য প্রদান করেন।

তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা আজ হুমকির মুখে। অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন পাস করে এ পেশার স্বাধীনতা ও সম্মান রক্ষা করতে হবে।

এছাড়াও মানববন্ধনে বক্তব্য দেন রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ। সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম বলেন, এখনই সময় সকল সাংবাদিক একত্রে হয়ে অধিকার রক্ষার আন্দোলনে অংশ নেওয়ার। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতে একটি শক্তিশালী আইন পাস হওয়া সময়ের দাবি।

সাংবাদিক আশরাফুল আলম বলেন, সাংবাদিক সুরক্ষা আইন ২০২৫ প্রণয়ন এখন আর বিলম্ব করার সময় নয়। আমরা প্রশাসনের কাছে এ বিষয়ে জরুরি পদক্ষেপ কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা