বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ।

শৈলকুপায় মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আব্দুস সামাদ শৈলকুপা, ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের শৈলকুপায় ‘আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট’ সফলভাবে আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেলে শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

‘আগামীর শৈলকুপা’ সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম কুদ্দুসের সভাপতিত্বে সভায় টুর্নামেন্টের সার্বিক বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সাবেক অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান।

উপজেলা বিএনপি নেতা মিজানুর রহমান বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহফুজুর রহমান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ।

সভায় জানানো হয়, মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। নকআউট পদ্ধতির এই টুর্নামেন্টে শৈলকুপা পৌরসভাসহ উপজেলার ১৪টি ইউনিয়নের একটি করে মোট ১৫টি দল অংশগ্রহণ করবে। টুর্নামেন্ট চলাকালীন সময়ে মাঠের শৃঙ্খলা ও আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে এলাকার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সাবেক কৃতি ফুটবলার এবং পৌরসভাসহ ১৪টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে আমন্ত্রিত অতিথি ও আয়োজক কমিটির নেতৃবৃন্দ টুর্নামেন্টের সম্ভাব্য ভেন্যু হিসেবে শৈলকুপা সরকারি কলেজ মাঠ ও শৈলকুপা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠটি সরেজমিনে পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা