বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঝিনাইদহে মানবাধিকার সংস্থার চেয়ারম্যান পরিচয়ে প্রতারণার অভিযোগ, জনতার হাতে আটক কালীগেঞ্জ দাঁড়িয়ে থাকা ট্রাকে মিললো চালকের মরদেহ পল্লবীতে শিশুহত্যা: অভিযুক্তের কঠোর শাস্তির দাবি শৈলকুপায় শিক্ষার্থীদের জ্ঞানচর্চা বিকাশে সাধারণ জ্ঞান ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত সাতক্ষীরা পৌরসভা কর্তৃক ফুটপাত থেকে তুলে নিয়ে যাওয়া ফল ও নগদ টাকা ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাদকমুক্ত ও পরিচ্ছন্ন রাজশাহী গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান :নগর প্রশাসক মাহফুজুর রহমান রিটন শৈলকুপায় গ্রামবাসীর পিটুনিতে প্রাণ গেল মেছোবাঘের ‎ শৈলকুপায় ফায়ার সার্ভিসও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে  র‌্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত জামালপুর জেলা পুলিশ অফিসের হিসাব শাখা’র অর্ধ-বার্ষিক পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রশস্তকরণ কাজে মাটিযুক্ত বালু ব্যবহার

শৈলকুপায় গ্রামবাসীর পিটুনিতে প্রাণ গেল মেছোবাঘের ‎

আব্দুস সামাদ, শৈলকুপা  প্রতিনিধি :

ঝিনাইদহের‎শৈলকুপায় পথচারীর সঙ্গে সংঘাতের জেরে একটি মেছোবাঘকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। ঘটনাটি উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের উত্তর-মির্জাপুর গ্রামে। ‎ ‎স্থানীয় সূত্রে জানা যায়, পুরাতন বাখরবাহ গ্রামের জনৈক এক ব্যক্তি মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে উত্তর মির্জাপুর গ্রামের বটতলা এলাকায় পৌঁছালে হঠাৎ একটি মেছোবাঘের মুখোমুখি হন তিনি। এসময় মোটরসাইকেলের সঙ্গে প্রাণীটির সংঘাত হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে আহত হন। পরে মেছোবাঘটি তার দিকে আক্রমণ করতে এগিয়ে গেলে আশপাশের গ্রামবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে আতঙ্কিত এলাকাবাসী প্রাণীটিকে পিটিয়ে হত্যা করে। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ‎স্থানীয়দের ধারণা, আশপাশের ঝোপঝাড় কিংবা খাদ্য সংকটের কারণে মেছোবাঘটি লোকালয়ে চলে আসতে পারে। ‎ ‎শৈলকুপা বনবিভাগের কর্মকর্তা মোখলেচুর রহমান বলেন, মুঠোফোনে বিষয়টি জানতে পেরেছি। গ্রামবাসী মেছোবাঘটিকে পিটিয়ে মেরে ফেলেছে, যা দুঃখজনক। জীবিত অবস্থায় আটক করা গেলে ভালো হতো। কারণ মেছোবাঘ সাধারণত মানুষের জন্য বড় ধরনের হুমকি নয় এবং এরা স্বভাবগতভাবে আক্রমণাত্মক প্রাণীও নয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা