বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকার বিভিন্ন এলাকার ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত টঙ্গীতে সাংবাদিক মহিউদ্দিন রিপনকে অপহরণ, নির্যাতন ও এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ: বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সরাইল থানার ওসি মনজুরুল কাদির ভূঁইয়াকে ঘিরে বিতর্ক, ‘ক্ষমতার উৎস কোথায়’—জনমনে প্রশ্ন। সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ আটক-১ জননিরাপত্তা ও অপরাধ দমনে বিশেষ অবদান: গুণীজন সম্মাননা স্মারক পেলেন ওসি মোঃ হাফিজুর রহমান পিপিএম সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রেপ্তার, ১৭ দিন কারাভোগের অভিযোগ সাংবাদিক মোঃ জয় সরকারের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলা বন্ধের আহ্বান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি! রায়পুরে মেঘনায় থামছে না মা ইলিশ শিকার

শৈলকুপায় গরু চরানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

আব্দুস সামাদ, শৈলকূপা (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার দিগনগর ইউনিয়নের সিংহনগর গ্রামে গরু চরানোকে কেন্দ্র করে রবি মেম্বার ও নজরুল গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার এ ঘটনায় নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, গরু চরানোকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনায় বৃহস্পতিবার সকালে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন। সংঘর্ষে আহতদের মধ্যে নজরুল মোল্লা, হাসান মোল্লা, হাবিব মোল্লা, সাবান মোল্লা, সেলিম মোল্লা ও শিউলি আক্তারসহ অন্তত ১০জন আহত হন। আহতদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত সেলিম মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, আহতদের উদ্ধারের সময়ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় বাধা প্রদান ও মারধরের ঘটনাও ঘটে বলে অভিযোগ রয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং একজনকে আটক করেছে বলে জানা গেছে। ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা