শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
‎মিফতাহুল কোরআন মডেল মাদ্রাসায় ফল প্রকাশ, মেধাবীদের সম্মাননা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা মহেশপুরে এডিপির অর্থায়নে অসহায় মানুষের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার ও বিভিন্ন উপকরণ বিতরণ চেয়ারম্যান পদপ্রার্থীর গণসংযোগ চালিয়ে যাচ্ছে। পাবনার আতাউল্লাপুরে নদীর খননকৃত মাটি কাটার দায়ে ভেকু মালিককে ১ লাখ টাকা জরিমানা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান নিউ ফিউচার লাইফের মতবিনিময় সভায় চুয়াডাঙ্গায় ভুয়া কাবিননামা ফেসবুকে পর্নোগ্রাফি ছড়ানো অভিযোগে যুবক গ্রেপ্তার শৈলকুপায় মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: ৫ মাসে গ্রেফতার ৩৫০ মাদকমুক্ত সমাজ গড়তে মহেশপুরে জামায়াত এর যুব বিভাগের মানববন্ধন। গোমস্তাপুরে রোকনপুর পূর্ণভবা ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত।

শিবগঞ্জে যুবদ‌লের প্রতিষ্ঠাবা‌র্ষিকী‌ উপলক্ষে র‍্যালী ও পথসভা

মোঃ বাবুল হক চাঁপাইনবাবগঞ্জ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে উপজেলা ফায়ার সার্ভিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিবগঞ্জ মহিলা কলেজের সামনে পথসভায় মিলিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিয়া। এ সময় তিনি বলেন, বিএনপির নেতাকর্মীদের এখন সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোনও ষড়যন্ত্রই বিএনপির বিজয়কে ঠেকাতে পারবে না। বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আশরাফুল ইসলাম, সদস্যসচিব তোসিকুল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক সফিকুল ইসলাম, সদস্যসচিব আলমগীর জুয়েল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আহম্মেদ বাবু ও পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আবুল বাসারসহ অন্যরা। অনুষ্ঠানে উপজেলা যুবদল ও বিএনপি’র অঙ্গসহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা