রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বর্ষসেরা রিপোর্টার’ সম্মাননায় ভূষিত আহসান হাবিব মিলন শিবগঞ্জে প্রশাসককে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধ পুকুর খনন করছেন ইউপি সদস্য। আব্দুল আজিজ সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনে দুলাভাই বাহিনীর সঙ্গে কোষ্টগার্ডের বন্দুক যুদ্ধে নিহত-১ আটক-২ সরাইলে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় সংরক্ষিত মহিলা ইউপি সদস্য গ্রেপ্তার গোদাগাড়ীতে ঠিকাদারের লাইসেন্সে চেয়ারম্যান-মেম্বারদের কাজ পরিচালনার অভিযোগ, অনিয়মে বন্ধ ড্রেন নির্মাণকাজ আটঘরিয়ার কয়ড়াবাড়ি রত্নাই নদীতে ডুবে শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু গলাচিপায় ৩ দিনব্যাপী ‘ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’ এর উদ্বোধন টেকনাফ শীলখালীতে ৪৬ হাজার ইয়াবাসহ আটক ১ চন্দ্রগঞ্জে যুব জামায়াতের মাদকবিরোধী মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত

শিবগঞ্জে প্রশাসককে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধ পুকুর খনন করছেন ইউপি সদস্য। আব্দুল আজিজ

মোঃ বাবুল হক, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ৩নং দাইপুখুরিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বর্তমান ইউ,পি সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ।

নরসিংহ পুর (ইংলিশ) গ্রামের তাহার নিজ, ৯৯ শতাংশ পরিমাণ কৃষি জমি থেকে ভূমি আইন লঙ্ঘন ও সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে, ড্রেজার মেশিন দ্বারা মাটি খনন করে ট্রাক্টর যোগে এলাকার ইটভাটাসহ বিভিন্ন স্থানে পরিবহন করে ১০ লক্ষাধিক টাকার মাটি বিক্রয় তথ্য মিলেছে।

কৃষি জমি নষ্ট করে দীর্ঘদিন থেকে ড্রেজার মেশিন দ্বারা মাটি খনন ও পরিবহনে আইনি নিষেধাজ্ঞা ও জটিলতা থাকার পরেও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে খননকার্য সম্পূর্ণ করেছেন।

একজন জনপ্রতিনিধি হয়েও আইন লঙ্ঘন ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে বলে এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।
বিষয়টি গণমাধ্যম কর্মীদের নজরে আসা মাত্র ই শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার মুঠোফোনের তথ্য প্রদান করা হয়।

কৃষি জমি নষ্ট করে গভীর পুকুর খনন ও মাটি পরিবহন এমন তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার শিবগঞ্জ (ভূমি) শত ব্যস্ততার মধ্যেও ইউ,পি সদস্য মোঃ আব্দুল আজিজের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তৎক্ষণাৎ গণমাধ্যম কর্মীদের সহযোগিতায় আব্দুল আজিজের ছোট ভাই য়ের মুঠো ফোনে যোগাযোগ করেন সহকারী কমিশনার শিবগঞ্জ (ভূমি) মোঃ তৌফিক আজিজ খননকার্য বন্ধ করার নির্দেশনা প্রদান করলেও কোন রকমের কর্ণপাত না করে খনন কার্য চলমান রাখেন এবং সহকারী কমিশনার শিবগঞ্জ (ভূমি) -কে সাংবাদিক বলে আখ্যা দেন।
বিষয়টি শিবগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম মহোদয় কে অবগত করা হইল, তিনি জেলার বাইরে থাকার কারণে, ইউপি সদস্য আব্দুল আজিজের ছোট ভাই য়ের মুঠো ফোনে যোগাযোগ করে খনন কার্য বন্ধ করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন।

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোঃ মাজহারুল ইসলাম মহোদয় গণমাধ্যম কর্মীদের আরও বলেন, তদন্ত সাপেক্ষে ভূমি আইন লঙ্ঘনকারী ইউ,পি সদস্যকে আইনের আওতায় আনার জন্য সহকারী কমিশনার শিবগঞ্জ (ভূমি)- কে নিয়মিত মামলা দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা