শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরপুরের ইব্রাহিমপুরে রাজউকের অনুমোদন ছাড়াই চারতলা ভবন নির্মাণের অভিযোগ নেই পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা, সেপটিক ট্যাংক ও অনুমোদিত নকশা—নির্মাণকাজ ঘিরে স্থানীয়দের আতঙ্ক মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার

শাহানশাহী উচ্চ বিদ্যালয়ে ছায়ানীড়ের ভাষা কর্মশালা ও ব্যারিস্টার গোলাম নবী মুক্ত পাঠাগার উদ্বোধন

-বিশ্বজিৎ চক্রবর্তী

টাঙ্গাইল জেলা প্রতিনিধি

দেলদুয়ার উপজেলার ঐতিহ্যবাহী আটিয়ার শাহানশাহী উচ্চ বিদ্যালয়ে ছায়ানীড়ের পরিচালনায় ‘সর্বস্তরে বাংলা ভাষা: শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে শীর্ষক কর্মশালা ও ব্যারিস্টার গোলাম নবী মুক্ত পাঠাগার প্রতিষ্ঠা করা হয়। বৃহস্পতিবার ২৩ অক্টোবর এই কর্মশালার উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ এডভোকেট মো. গোলাম মোস্তফা মিঞা। প্রধান অতিথি ছিলেন দেলদুয়ার-নাগরপুরের গণ মানুষের নেতা বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিক ব্যারিস্টার গোলাম নবী। বিশেষ অতিথি ছিলেন লেখক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আজমীর রহমান খান ইউসুফজাই, রাজনীতিক, শিক্ষানুরাগী ও সমাজসেবক সৈয়দ গোলাম নওজব চৌধুরী (পাওয়ার), লেখক প্রকৌশলী মো. রুহুল আমীন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেবুন্নাহার বেগমের সভাপতিত্বে কর্মশালার মূল আলোচক ছিলেন ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক মো. লুৎফর রহমান।অনুষ্ঠানের প্রধান অতিথি কর্মশালায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন । প্রমিত বাংলা বানান ও উচ্চারণ নিয়ে কথা বলেন মূল আলোচক। বিদ্যালয়ে প্রধান অতিথির নামে পাঠাগার স্থাপনের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা