শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের বিক্ষোভ, শেখ হাসিনাসহ নেতাদের বিরুদ্ধে রায় প্রত্যাহারের দাবি। সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তার পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপি নেতা ইসরাইল হোসেন জীবনের ইন্তেকাল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ চেয়ারম্যান শেখ মো. ফরিদ আহমেদ চিশতী, মহাসচিব কে.এম. মোহাম্মদ হোসেন রিজভী নির্বাচিত ফলোআপ: কেশবপুরে দম্পতি হত্যার রহস্য উদঘাটন : পরকীয়া প্রেমিক-প্রেমিকা গ্রেপ্তার গলাচিপায় ৫০০ গ্রাম গাঁজাসহ জেসমিন নামের এক নারী আটক বিমানের আর্থিক অনিয়ম ও যান্ত্রিক ত্রুটি নিয়ে সংসদীয় কমিটির কঠোর অবস্থান, চীফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠক ঢাকা, ২ নভেম্বর ২০২৬: বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আঃ আজিজ মাহফুজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে ইঞ্জিনিয়ার শ্যামলের লিখিত আবেদন।

শাহপরান থানা পুলিশের হাত থেকে ২৯৭ পিছ ইয়াবা সহ দুই আসামিকে ছিনিয়ে নেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার

শাহপরান (রহঃ) থানা পুলিশ ও সাংবাদিকের উপহার হামলাকারী আসামীরা আবারো শাহপরান (রহঃ) থানা পুলিশের অভিযানে ২৯৭ পিস ইয়াবাসহ আটক করা দুই আসামিকে ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে জামায়াত নেতা আব্দুল আহাদ (কুটন) বাহিনীর বিরুদ্ধে । পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ মার্চ) আনুমানিক ৫টা ৪৫ মিনিটের সময় এসআই(নিঃ)/মোঃ আলিফ সঙ্গীয় ফোর্সসহ শাহপরাণ (রহঃ) থানাধীন দলইপাড়া সাকিনস্থ উলনার মুখ আহাদের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর ১টি ডাবল কেবিন পিকআপ গাড়ী, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো ঠ-১৪-১২৭৫ সিগন্যাল দিয়ে থামিয়ে তল্লাশী করে ২৯৭ পিস ইয়াবাসহ ১। শহিদুল ইসলাম (৪৫), পিতা-মোঃ ছামছু মিয়া, মাতা-মিহিরা খাতুন, ২। জাবেদ আহমদ (২৬) সাং-আলীবাগ, সর্বথানা-শাহপরাণ (রহঃ), জেলা-সিলেটদের আটক করে। পরবর্তীতে আসামীদ্বয়কে সঙ্গীয় ফোর্সসহ থানায় নিয়ে যাওয়ার সময় আসামীদ্বয়ের ডাক চিৎকারে আশেপাশে থাকা পলাতক আসামী ৩। আব্দুল আহাদ কুটন (৪০), ৪। এনাম (৩৫) ,উভয় পিতা-মুছাব্বির আলী, ৫। সাকিব (২৪), পিতা-শহীদুল ইসলাম, ৬। রেবুল (২৭), পিতা-আবুল মিয়া, সর্ব সাং-দলইপাড়া, ৭। রোমান আহমদ (২৬), পিতা-হোসেন মিয়া, সাং-দত্তগ্রাম, ৮। রাজিব আহমদ (৩৫), পিতা-আফরোজ মিয়াসহ অজ্ঞাতনামা ৩০/৩৫ জন আসামী বে-আইনি জনতাবদ্ধ হয়ে সরকারী কাজে বাধা দান করতঃ আইনানুগ গ্রেফতারে প্রতিব্ন্ধকতা সৃষ্টি ও হট্টগোল করে আটককৃত আসামীদ্বয়কে গাড়ীসহ পালিয়ে যেতে সুযোগ সৃষ্টি করে দেয়। এ সময় পুলিশের হেফাজতে থাকা আসামীদের নিকট হতে জব্দকৃত ২৯৭ পিস ইয়াবা উদ্ধার ও উল্লেখিত ঘটনার আলোকে শাহপরাণ (রহঃ) থানার মামলা নং-৩০, তাং-১৮/০৩/২০২৬খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিল ১০(ক)/৩৮ তৎসহ পেনাল কোড ১৮৬০ এর ১৪৩/১৮৬/২২৪/২২৫ রুজু হয়। পুলিশ জানিয়েছে সকল পলাতক আসামীদের গ্রেফতারে এসএমপি শাহপরান (রহঃ) থানা পুলিশের জোড়ালো অভিযান অব্যাহত আছে। উল্লেখ করা আবশ্যক যে, এখানে উল্লেখিত যেসব আসামীরা রয়েছে, তারা বিগত ২০২৫ সালের ৫ অক্টোবর তারিখে সিলেট শহরতলীর খাদিমপাড়া সুরমা গেইট বাজারে একজন সাংবাদিকের কর্তব্য কাজে বাঁধা প্রদান করে এবং এসময় ওই সাংবাদিকের দোকান লুটপাট, মোটরসাইকেল ভাঙচুর ও সাংবাদিকের ছোট দুই ভাইয়ের উপর হামলা করে প্রাণে মারার চেষ্টা করেছিলো। এ ঘটনায় পরবর্তীতে এসএমপি শাহপরান (রহঃ) থানা পুলিশের অফিসার ইনচার্জ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে, ওসিসহ ক’জন পুলিশ সদস্যের উপর হামলা করে ইট,পাটকেল ঢিল মেরে ওসি মনির হোসেনের মাথা ফাটাসহ ক’জন পুলিশ সদস্যকে রক্তাক্ত জখম কর উক্ত আসামীরা । এ ব্যাপারে তাদের বিরুদ্ধে পুলিশ অ্যাসোল্ট আইনে একটি মামলা দায়ের হয় শাহপরান (রহঃ) থানায়। এদিকে ওই নির্যাতিত সাংবাদিকও তাদের বিরুদ্ধে মাননীয় আদালতে একটি মামলা দায়ের করেন। এ বিষয়ে জানতে চাইলে নির্যাতিত সাংবাদিক ফয়ছল কাদির বলেন, উক্ত মামলাগুলো এখন পর্যন্ত আদালতে চলমান রয়েছে বলে তিনি জানান তিনি ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা