বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ মিরপুর প্রেস ক্লাবে অ্যাপোলোর বিরুদ্ধে মুকুল আমিনের সংবাদ সম্মেলন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ছানু সম্পাদক হারিছ সাংগঠনিক সম্পাদক কামাল আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক অনুষ্ঠিত সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় মিরপুরের ইব্রাহিমপুরে রাজউকের অনুমোদন ছাড়াই চারতলা ভবন নির্মাণের অভিযোগ নেই পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা, সেপটিক ট্যাংক ও অনুমোদিত নকশা—নির্মাণকাজ ঘিরে স্থানীয়দের আতঙ্ক মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক

শাহজাদপুরে উপজেলা চত্বরে পুকুর সংস্কার ও সৌন্দর্য্য বর্ধন উদ্বোধন

মোঃ তৈয়ব আহমেদ সটাফ রিপোর্টার শাহজাদপুর প্রতিনিধি: শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বরে ৭০ লাখ টাকা ব্যয়ে পুকুর সংস্কার ও সৌন্দর্য্য বর্ধন এবং সম্মেলন কক্ষের আধুনিকায়ন উদ্বোধন করেছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।

আজ সোমবার (১৪ই জুলাই) বেলা আড়াইটায় ৭০ লাখ টাকা ব্যয়ে উপজেলা চত্বরের পুকুর সংস্কার ও সৌন্দর্য্য বর্ধন এবং উপজেলা হলরুমের আধুনিকায়নে ইন্টেরিয়র ডিজাইন উদ্বোধন করা হয়। এসময় তিনি পুকুরের উত্তর পাশে একটি গাছের চারা রোপণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুশফিকুর রহমান। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর ১টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম শাহজাদপুরে পৌঁছলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান তাকে ফুলের শুভেচ্ছা জানান।

পুকুরের সৌন্দর্য্য বর্ধন ও সম্মেলন কক্ষের আধুনিকায়ন উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের প্রধানদের সাথে মতবিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা