সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে অপপ্রচার চলছে, সব নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে—সংশ্লিষ্টদের প্রতিবাদ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা চাই,মোহাম্মদ ,নুরুল ইসলাম নয়ন এমপি, ভোলা -৪ ঝিনাইদহে হোটেল ‘আল রিজিক’ এর শুভ উদ্বোধন পর্নোগ্রাফি আইনের মামলায় কর্ণফুলীতে নাঈম উদ্দিন নামের এক ব্যক্তি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জে সড়ক নির্মাণ কাজের অনিয়মের, নিউজ প্রকাশের পরে পরিদর্শনে এমপি ডাঃ মিজানুর রহমান। সাতক্ষীরার প্রবাসী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত সুন্দরবনে বন বিভাগের অভিযানে ১৫০ কেজি চিংড়ি মাছসহ নৌকা আটক শম্ভুপুর ইউনিয়নের শিবপুর ১ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের অবহেলায় চরম দুর্ভোগ: দ্রুত রাস্তা সংস্কারের দাবি এলাকাবাসীর সমাজসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন সাংবাদিক নার্গিস

শম্ভুপুর ইউনিয়নের শিবপুর ১ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের অবহেলায় চরম দুর্ভোগ: দ্রুত রাস্তা সংস্কারের দাবি এলাকাবাসীর

মোঃ জিহাদ, তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি:

শম্ভুপুর ইউনিয়নের শিবপুর ১ নম্বর ওয়ার্ডের দাইবাড়ি কোনা থেকে উত্তরে বেড়ির বাঁধ পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। প্রতিদিন প্রায় ২ থেকে ৩ হাজার মানুষ এই সড়ক ব্যবহার করলেও বছরের পর বছর এটি সংস্কার না হওয়ায় সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

স্থানীয়দের জানান, এই সড়কের পাশেই একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রতিদিন শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সাধারণ মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। কিন্তু সামান্য বৃষ্টিতেই পুরো রাস্তা কাদায় পরিণত হয়, ফলে হাঁটাচলা প্রায় অসম্ভব হয়ে পড়ে। অনেক সময় শিক্ষার্থীরা পড়ে গিয়ে আহত হয় এবং জরুরি প্রয়োজনে রোগী নিয়ে চলাচল করাও অত্যন্ত কষ্টসাধ্য হয়ে ওঠে।

এলাকাবাসীর অভিযোগ, এই রাস্তার উন্নয়নের জন্য বরাদ্দ ও কাজের কথা থাকলেও বাস্তবে কোনো কাজ করা হয়নি। বরাদ্দের অর্থ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে আত্মসাতের অভিযোগও তুলেছেন তারা। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দারা আরও বলেন, বর্ষা মৌসুমে তাদের দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়। তাই স্থায়ীভাবে পাকা সড়ক নির্মাণের উদ্যোগ গ্রহণের পাশাপাশি, অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে দ্রুত বালি বা ইটের খোয়া ফেলে রাস্তাটি চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন তারা।

এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং দীর্ঘদিনের এই জনদুর্ভোগের অবসান ঘটাবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা